শক্রবার ১৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, পুনরায় নির্বাচনের আহ্বান

নবীন নিউজ ডেস্ক ২৩ মার্চ ২০২৪ ০৯:৩৬ পি.এম

পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, পুনরায় নির্বাচনের আহ্বান

পাকিস্তানে নির্বাচনের কারচুপি নিয়ে হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। এ অভিযোগ তদন্ত করা না হলে দুই দেশের মধ্যকার সম্পর্ক ছিন্ন হবে বলেও জানিয়েদেন মার্কিনিরা।

যুক্তরাষ্ট্র সাফ জানিয়েদিছে, গত মাসের নির্বাচনের কারচুপির অভিযোগ তদন্ত না করলে আমেরিকার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক দুর্ভোগ পোহাবে। প্রয়োজনে দেশটিকে পুনরায় নির্বাচনের আয়োজনের কথা বলেছে দেশটি। বৃহস্পতিবার ২১ মার্চ আরব নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

দক্ষিণ এশিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ দূত ডোনাল্ড লু বলেন, পাকিস্তানের নির্বাচন কমিশন হস্তক্ষেপ বা অনিয়মের প্রমাণ পেলে সেখানে পুনরায় নির্বাচন হওয়া উচিত। আমেরিকার সঙ্গে পাকিস্তানের ৭৬ বছরের সম্পর্ক রয়েছে। তবে পাকিস্তান যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় না থাকে তাহলে তা আমাদের সম্পর্কের জন্য বাধা হয়ে দাঁড়াবে।

পাকিস্তানের বর্তমান সরকারকে উদ্দেশে করে ডোনাল্ড লু বলেন, গত ৮ ফেব্রুয়ারির নির্বাচন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রাটের বিষয়ে যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগ রয়েছে। তিনি নির্বাচনের সময় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স শাটডাউনের কথাও উল্লেখ করেন।

তবে পাকিস্তানের সঙ্গে নতুন করে কোনো সামরিক চুক্তির বিষয় বিবেচনা করছে না দেশটি। পাকিস্তান দীর্ঘদিন ধরে মার্কিন স্নায়ুযুদ্ধের মিত্রপক্ষ। পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা প্রভাবশালী ভূমিকা পালন করে আসছে। এ ছাড়াও পাকিস্তানে তালেবানের সঙ্গে অতীত সম্পর্কের কারণে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়ে উঠছে।

দুই বছর আগে পার্লামেন্টের অনাস্থা ভোটে ক্ষমতা হারান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এরপর থেকে তিনি প্রায়ই মার্কিন সামরিক বাহিনীর সমালোচনা করে আসছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রই তাকে অপসারণ করেছে বলেও অভিযোগ করে আসছেন তিনি। ইমরান খানের দল পিটিআই সমর্থকরা ফাঁস হওয়া একটি কূটনৈতিক নথির উদ্ধৃতি হিসেবেও ব্যবহার করে আসছেন।

যদিও পিটিআইয়ের এ দাবি দৃঢ়ভাবে অস্বীকার করে আসছেন ডোনাল্ড লু। তিনি বলেন, এটি সম্পূর্ণ মিথ্যাচার। আমরা পাকিস্তানের সার্বভৌমত্বকে সম্মান করি। পাকিস্তানের জনগণই একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের নেতা নির্বাচন করবে এ নীতিকেও আমরা সম্মান করি।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে ২৬৬ আসনের মধ্যে ২৬৫ টি আসনে ভোট হয়। নির্বাচনে ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৯২, নওয়াজ শরিফের পিএমএল-এন ৭৫ ও বিলাওয়াল ভুট্টো জারদারির পিপিপি ৫৪টি আসন পায়।

তবে এই নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। অন্যদিকে এবারের নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করতে পারেনি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই।

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ