শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

সংকট সমাধানে বাংলাদেশের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছি: ডোনাল্ড লু

নবীন নিউজ ডেস্ক ২৮ জুলাই ২০২৪ ০৯:২৮ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

কোটা আন্দোলনকে ঘিরে সংঘাত-সহিংসতা ও সংকট শান্তিপূর্ণভাবে নিরসনের জন্য বাংলাদেশের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিসভার পররাষ্ট্রবিষয়ক উপকমিটিতে শুনানিতে তিনি এ কথা জানান। যুক্তরাষ্ট্রের ২০২৫ অর্থবছরের বাজেটে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অঞ্চলের জন্য প্রস্তাবিত বরাদ্দ নিয়ে শুনানিতে বাংলাদেশে চলমান পরিস্থিতি উঠে আসে।

প্রতিনিধিসভায় ম্যাসাচুসেটসের নাইনথ ডিস্ট্রিক্টের সদস্য বিল কিটিং বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনকে ঘিরে হতাহত ও গ্রেপ্তারের খবরাখবর তুলে ধরে জানতে চান, আসলে এখানে কী হচ্ছে।

যুক্তরাষ্ট্র এ ক্ষেত্রে কিভাবে সহযোগিতা করতে পারে?
জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বলেন, ‘আমরা বাংলাদেশ পরিস্থিতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা সহিংসতার নিন্দা জানিয়েছি। আমরা সরকারকে জমায়েতের ও মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান জানাতে বলেছি। আমরা ইন্টারনেটসেবা চালু করতে বলেছি।’

বাংলাদেশে সহিংসতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের কারফিউ জারি ও নাশকতাকারীদের গুলি করতে পুলিশকে নির্দেশ দেওয়ার কথাও জানান ডোনাল্ড লু। তিনি বলেন, গুলির নির্দেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের মাধ্যমে উদ্বেগ জানানো হয়েছে।

লু বলেন, ‘বাংলাদেশ সরকার ও বিক্ষোভকারীদের মধ্যে এটি অত্যন্ত উত্তেজনাকর একটি সময়। আমরা আশা করি, পরিস্থিতি শান্ত হবে।

বাংলাদেশে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আমি যোগাযোগ করেছি। এই সংকটের শান্তিপূর্ণ উপায়ে সমাধানে উৎসাহিত করতে আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখছি।’

শুনানিতে লু বলেন, বাংলাদেশে গত নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ব্যক্তিবিশেষের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। এই বিশেষ ভিসা নিষেধাজ্ঞার কারণে আগের দুই নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে সহিংসতা কম হয়েছে।

বাংলাদেশে চলমান পরিস্থিতিতে ওই নিষেধাজ্ঞা সহায়ক হবে কি না জানতে চান মার্কিন প্রতিনিধিসভার একজন সদস্য।

জবাবে লু বলেন, ওই নিষেধাজ্ঞা ছিল নির্বাচনী সহিংসতা ও নির্বাচনী অনিয়মের বিষয়ে। তবে যুক্তরাষ্ট্র কংগ্রেস গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা মার্কিন প্রশাসনকে দিয়েছে। সেগুলো লোকজন, বিশেষ করে বিরোধী রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক নিখোঁজ (গুম) হওয়ার ক্ষেত্রে সহায়ক হতে পারে।

শুনানিতে উঠে আসে, চীন বা রাশিয়া নয়, বাংলাদেশে ভারতের প্রভাবই সবচেয়ে বেশি। লু বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ এবং এই অঞ্চলের বিষয়ে তার নীতি নিয়ে ভারতের সঙ্গে সক্রিয় আলোচনা করে থাকে। বাংলাদেশে চীনের প্রভাব আরো বৃদ্ধির সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ আছে। তবে বাংলাদেশ এ বিষয়ে বেশ সতর্ক।

শুনানিতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক দপ্তর ইউএসএআইডির এশিয়াবিষয়ক উপসহকারী প্রশাসক অঞ্জলী কৌর বাংলাদেশে গণতন্ত্র, নাগরিক সমাজের সুরক্ষা, শ্রম খাতের সংস্কার, মানবাধিকার রক্ষা এবং বাংলাদেশকে আরো অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক, সমৃদ্ধ ও স্থিতিস্থাপক অংশীদার হয়ে উঠতে সহযোগিতার জন্য মার্কিন বাজেটে অর্থ বরাদ্দের গুরুত্ব তুলে ধরেন। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের পরিস্থিতি নিয়েও সেখানে আলোচনা হয়। মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লু বলেন, বাংলাদেশে রোহিঙ্গা শিবিরের পরিস্থিতি গ্রহণযোগ্য নয়।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন