নবীন নিউজ, ডেস্ক ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৬ এ.এম
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কিকে স্বৈরাচার বললেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, স্বৈরশাসক জেলেনস্কির দ্রুত পদক্ষেপ নেয়া উচিত, নয়তো তার দেশের আর কিছু অবশিষ্ট থাকবে না। গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) ট্রুথ সোশ্যালে এক পোস্টে এসব কথা বলেন ট্রাম্প।
এর আগে, জেলেনস্কি বলেছিলেন যে ট্রাম্প রাশিয়ার বিভ্রান্তিমূলক প্রচারণার ফাঁদে আটকা পড়েছেন, যখন ট্রাম্প দাবি করেছিলেন, ২০২২ সালে রাশিয়ার আক্রমণের জন্য ইউক্রেনই দায়ী।
মূলত গত মঙ্গলবার ফ্লোরিডায় সাংবাদিকদের প্রশ্নোত্তরে ট্রাম্প দাবি করেন, ইউক্রেনের প্রেসিডেন্টের জনপ্রিয়তা তলানিতে পৌঁছেছে। মেয়াদ শেষের ৯ মাস পরও নির্বাচন না দেয়ার সমালোচনা করেন তিনি। বিরল খনিজ দেয়ার সিদ্ধান্ত থেকে সরে আসায় জেলেনস্কির বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগও করেন।
মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইউরোপীয় নেতারা। ট্রাম্পের সমালোচনা করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টার্মার, সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনসহ অনেকে।
উল্লেখ্য, প্রেসিডেন্ট জেলেনস্কির গণতান্ত্রিক পদের বৈধতা অস্বীকার করা ভুল এবং ভয়ঙ্কর আখ্যা দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ। জেলেনস্কিকে ফোন করে সমর্থনের কথা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টার্মার।
২০২২ এর ফেব্রুয়ারিতে রাশিয়ার অভিযান শুরুর পর থেকেই মার্শাল ল জারি করা হয় ইউক্রেনে। প্রেসিডেন্ট হিসেবে ২০২৪ সালের মে মাসেই মেয়াদ শেষ হয় জেলেনস্কির।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ