মেঘনা নদীতে বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে এক নারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ আরও ৭ জন নিখোঁজ রয়েছেন।
শুক্রবার(২২ মার্চ) সন্ধ্যায় কিশোরগঞ্জের ভৈরব সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরসোনারামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভৈরব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক রাজন।
তিনি জানান, সন্ধ্যা ৬টার দিকে ভৈরব ব্রিজের নীচ থেকে ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে মেঘনা নদীতে ঘুরতে বের হন কয়েকজন। ইফতারের আগ মুহূর্তে ট্রলারটি চরসোনারামপুর এলাকায় পৌঁছালে একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এসময় ১২ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ৮ জন নিখোঁজ হন। পরে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এখনও ৭ যাত্রী নিখোঁজ রয়েছেন।
তারা হলেন, ভৈরব হাইওয়ে থানার কনস্টেবল সোহেল রানা (৩২), তার স্ত্রী মৌসুমি (২৫), তাদের মেয়ে মাহমুদা (৭) ও ছেলে রায়সুল (৫), আরাদ্ধ, বেলাল দে ও আনিকা আক্তার।
স্টেশন অফিসার রাজন জানান, খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিস ও নৌফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। পরে বেশি রাত হওয়ায় উদ্ধারকাজ বন্ধ রাখা হয়।
এদিকে শনিবার(২৩ মার্চ) সকাল ৬টা থেকে ফের উদ্ধার তৎপরতা শুরু হয়েছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু জর গিফারী। তিনি আরও জানান, কিশোরগঞ্জ থেকে রাতেই ৫ জনের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়েছেন। শনিবার সকাল থেকেই তারা নিখোঁজদের সন্ধানে নদীতে অভিযান শুরু করেছেন।
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা