নবীন নিউজ, ডেস্ক ২১ জুন ২০২৪ ০৫:২৬ পি.এম
গাজীপুরের শ্রীপুরে পবিত্র ঈদুল আজহার দিন মসজিদ কমিটির সভাপতির কোরবানির পশু (গরু) জবাইয়ে দেরি করায় মারধরের শিকার হয়ে চাকরিচ্যুত হওয়া সেই ইমামকে আবারও ইমামতি চাকরিতে পুনর্বহাল করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ জুন) থেকে তাকে ইমামতির দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। উপজেলা ওলামা পরিষদ ও ইমাম সমিতি দায়িত্ব নিয়ে তাকে চাকরিতে ফিরিয়ে আনেন। চাকরি হারানোর পর ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন ইমাম। ঘটনার চারদিন পর আবারও একই মসজিদে দায়িত্ব পালন করতে তিনি কাজে যোগ দিয়েছেন।
চাকরিতে পুনর্বহাল ইমাম মাওলানা আবুবক্কর সিদ্দিকের (২৫) বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার ফকিরপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের জালাল উদ্দীনের ছেলে। পাঁচ ভাই চার বোনের সংসার তাদের। তিনি শ্রীপুরের গোসিংগা কর্নপুর গ্রামের কর্নপুর মাদরাসার কিতাব বিভাগের শিক্ষার্থী। পাশাপাশি তিনি ওই মসজিদে ইমামতির দায়িত্ব পালন করতেন।
সোমবার ঈদের দিন (১৭ জুন) শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওর্য়াডের ভাংনাহাটি মধ্যপাড়া বায়তুন নূর জামে মসজিদে ইমাম মারধরে শিকার হয়ে চাকরি হারান। এরপর এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ পেলে উপজেলা ইমাম সমিতি ও ওলামা পরিষদের নেতৃবৃন্দ এগিয়ে আসেন।
এদিকে ঈদের দিনে ইমামের সাথে অনাকাক্সিক্ষত ভুল (মারধর) বুঝাবুঝির জন্য ক্ষমা চেয়েছেন মসজিদ কমিটিন সভাপতি কফিল উদ্দীন। চাকরি পুনর্বহালের পর ইমামের বেতন আরও বর্ধিত করা হয়েছে বলও সভাপতি নিশ্চিত করেন।
ভাংনাহাটি মদ্যপাড়া বায়তুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা আবুবক্কর সিদ্দিক বলেন, আজ সকালে আমি আবারও একই প্রতিষ্ঠানে (মসজিদে) চাকরিতে যোগ দিয়েছি। আগের সব ভুল বুঝাবুঝির অবসান হয়েছে। স্থানীয় ওলামা পরিষদ ও ইমাম সমিতি বিষয়টি সমাধানে এগিয়ে আসেন।
মসজিদ কমিটির সভাপতি কফিল উদ্দীন তার ভুল স্বীকার করে বলেন, আমরা দুপক্ষই বিষয়টি মীমাংসা করেছি। স্থানীয় ওলামা ও ইমামগণ এ বিষয়ে এগিয়ে আসেন। আমরা আবারও আমাদের আগের ইমামকে চাকরিতে পুনর্বহাল করেছি।
শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান মন্ডল দেশ রূপান্তরকে জানান, আজ এ নিয়ে ইমাম সমিতি ও ওলামা পরিষদের নেতৃবৃন্দরা বসে বিষয়টি মীমাংসা করে দিয়েছেন। চাকরিচ্যুত ইমাম আবার পূর্বের প্রতিষ্ঠানের (মসজিদের) চাকরিতে পুনর্বহাল হলেন।
শ্রীপুর উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা মুফতি মাহমুদুল হাসান দেশ রূপান্তরকে জানান, ঈদের দিন একজন ইমাম চাকরিচ্যুত হয়েছিলেন। পরে এ নিয়ে আমরা বসে বিষয়টি সমাধান করেছি। মসজিদ কমিটির সভাপতি বিষয়টি বুঝকেত পেরে তার ভুল স্বীকার করেছেন। জেলা নেতৃবৃন্দসহ স্থানীয় ইমাম সমিতি ও ওলামা পরিষদের নেতার উপস্থিত ছিলেন। আশা করি এ রকম ঘটনা আর পুনারায় ঘটবে না।
নবীন নিউজ/এফ
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন