নবীন নিউজ ডেস্ক ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৭ পি.এম
সংগৃহীত ছবি
ফরিদপুরের আলফাডাঙ্গায় অটোভ্যানের হর্ন বাজানোকে কেন্দ্র করে দুদফা সংঘর্ষে ২ যুবক আহত হয়েছেন। এ সময় এক যুবকের কান কামড়ে ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গোপালপুর ইউনিয়ন বোর্ড অফিসের সামনে প্রথম দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার ওসি হারুন অর রশিদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গোপালপুর ইউনিয়নের চর কুচিয়াগ্রামের সাঈদ ফকিরের ছেলে মোহাম্মাদ ফকিরসহ (২৪) তার তিন ভাই জন্মনিবন্ধন করার জন্য অটোভ্যানে গোপালপুর বোর্ড অফিসের সামনে যান। এসময় একই ইউনিয়নের কামারগ্রামের হানিফ রেজার ছেলে আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষার্থী রিফাত হোসেনসহ (২৬) সহপাঠীরা সেখানে দাঁড়িয়ে ছিলেন। মোহাম্মাদের অটোভ্যানের হর্ন দেওয়া নিয়ে চালকের সঙ্গে রিফাতদের বাকবিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রিফাত হোসেন ও মোহাম্মাদ ফকিরের মাঝে সংঘর্ষ বাধে। এ সময় মোহম্মাদ ফকির রিফাত হোসেনের বাম পাশের কান কামড়ে ছিঁড়ে ফেলেন। আহত অবস্থায় রিফাতকে সহপাঠীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন।
আহত মোহাম্মাদকে তার ভাইয়েরা হাসপাতালে আনলে রিফাতের বন্ধুরা তাদের ওপর হামলা চালান। হামলায় আহত মোহাম্মাদ গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ওসি হারুন অর রশিদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা