নবীন নিউজ, ডেস্ক ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১১ এ.এম
১৫ মাস যুদ্ধের পর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হয়। এই যুদ্ধবিরতিটি তিনটি ধাপে করা হয়েছে। তবে ইসরায়েলি কয়েকটি সূত্র সংবাদমাধ্যম হারেতজকে জানিয়েছেন, নেতানিয়াহু যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে চান না। তিনি গাজায় আবারও যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছেন।
একটি সূত্র বলেছে, দ্বিতীয় ধাপের আলোচনা করতে কাতারের দোহায় একটি প্রতিনিধি দল পাঠিয়েছেন নেতানিয়াহু। তাদের মূলত ‘টেকনিক্যাল’ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পাঠানো হয়েছে। যাদের দ্বিতীয় ধাপ কার্যকর নিয়ে আলোচনার কোনো ‘পাওয়ার’ দেওয়া হয়নি। আর কোন টেকনিক্যাল বিষয়ে আলোচনা করতে গেছে এই প্রতিনিধি দল, সেটিও নিশ্চিত নয়।
অপর একটি সূত্র বলেছে, “নেতানিয়াহু জানে, যদি তিনি চুক্তির দ্বিতীয় ধাপে রাজি হন তাহলে তার সরকার আর থাকবে না।” মানে নেতানিয়াহুর পতন হবে। তার সরকারে আছে উগ্রডানপন্থি দলগুলো। তারা হুমকি দিয়েছে, যদি গাজায় যুদ্ধ পুরোপুরি বন্ধ করা হয় তাহলে নেতানিয়াহুর জোট থেকে বেরিয়ে তারা সরকারের পতন ঘটাবে।
উগ্রপন্থি নেতা ইতামার বেন গিভির, যিনি দখলদার ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ছিলেন। তিনি যুদ্ধবিরতির প্রথম ধাপ শুরু হওয়ার পরই নেতানিয়াহুর জোট থেকে বেরিয়ে যান। আরেক উগ্রবাদী ও অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিচ হুমকি দিয়েছেন, নেতানিয়াহু দ্বিতীয় ধাপে এগোলেই তিনি জোট থেকে বেরিয়ে যাবেন। তাদের চাপে পড়ে মূলত আবারও যুদ্ধ শুরুর দিকে যাচ্ছেন নেতানিয়াহু। তবে হামাসের কাছে যেসব ইসরায়েলি জিম্মি আছেন, তাদের পরিবার দাবি জানাচ্ছে, যুদ্ধ পুরোপুরি বন্ধ করে যেন তাদের প্রিয়জনদের ফিরিয়ে আনা হয়।
এদিকে, যুদ্ধবিরতির চুক্তির শর্তে বলা আছে, প্রথম ধাপের মেয়াদ ৪২ দিন। প্রথম ধাপের ১৬তম দিনে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হবে এবং এই ধাপ শুরুর মাধ্যমে গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হবে। আর শেষ ধাপে গাজা পুনর্গঠনের কাজ শুরু হবে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ