জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ দেওয়ায় হত্যাসহ বহিষ্কারের হুমকি পান বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ও টেলিভিশন বিভাগের এক শিক্ষার্থী। জীবনের নিরাপত্তা চেয়ে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে দুই শিক্ষক আবু শাহেদ ইমন ও বিভাগের চেয়ারম্যান জুনায়েদ আহমেদ হালিমের বিরুদ্ধে অভিযোগ দেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার (২০ মার্চ) দুই শিক্ষককে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে ডাকা হয়। একই সঙ্গে ডাকা হয় ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যদের। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের কার্যালয়ে অভিযোগের ব্যাপারে ওই ছাত্রী ও দুই শিক্ষককে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়। ডিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ছাত্রীর অভিযোগ ও দুই শিক্ষককে জিজ্ঞাসাবাদ সম্পর্কে জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, ‘আমাদের কাছে অভিযোগ আসার পর দুই শিক্ষককে ডাকা হয়। ভুক্তভোগী ছাত্রী আমাদের বলেছেন, তিনি যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন, কেউ যেন তাকে ডিস্টার্ব করতে না পারে। আমরা সে ব্যাপারে তাকে আশ্বস্ত করেছি। জিজ্ঞাসাবাদ করতে ডাকা দুই শিক্ষক বলেছেন, তারা এ ধরনের কোনো হুমকি-ধমকি, চলাফেরায় বাধা দেবেন না।
ডিবি প্রধান বলেন, ‘এরপরও যদি ওই ছাত্রী স্বাধীনভাবে চলাফেরায় বাধার সম্মুখীন হন, যদি কেউ তাকে কোনো ধরনের ডিস্টার্ব করে, তাহলে সে যেন আমাদের জানায়। আমরা একজন ডিসিকে জানিয়েছি। জানালেই ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে সোমবার (১৮ মার্চ) দুপুরে ডিবি কার্যালয়ে গিয়ে শিক্ষার্থী অভিযোগ করেন। অভিযোগ শেষে বিকালে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার বিভাগের শিক্ষক আবু শাহেদ ইমন আমাকে যৌন হেনস্তা করেছেন। এ অভিযোগ দেওয়ার পর থেকে বিভাগের চেয়ারম্যান ও অভিযুক্ত শিক্ষক আমাকে সেটি তুলে নিতে নানাভাবে চাপ দিতে থাকেন। রাজি না হওয়ায় তারা আমাকে হাত-পা কেটে হত্যা করাসহ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকি দেন। আমাকে একঘরে করার কথা বলেন। আমাকে বিভিন্ন পরীক্ষায় শূন্য নম্বর দিয়ে ফেল করানো হয়। অনার্সের ফাইনালের ভাইভায় আমাকে ফেল করানো হয়।’
অভিযোগ তুলে নেওয়ার ব্যাপারে এবং শূন্য নম্বরসহ ভাইভায় ফেল করিয়ে দেওয়ার বিষয়ে বিভাগের চেয়ারম্যান জুনায়েদ আহমেদ হালিম সাংবাদিকদের বলেন, ‘এটা বায়বীয় অভিযোগ। সে পরীক্ষায় অংশই নেয়নি এবং ভাইভায় একটি প্রশ্নেরও উত্তর দিতে পারেনি। তাই সে ফেল করেছে। এর আগেও বিভিন্ন টিচারের কোর্সে সে ফেল করেছে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন । তাকে যে বিষয়গুলোতে ফেল করানো হয়েছে, তার যৌক্তিকতা কতটুকু তাও খতিয়ে দেখা হচ্ছে। ছাত্রী যাতে পরীক্ষা দিতে পারে, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নবীন নিউজ/এফ
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি