কক্সবাজারের মাতারবাড়িতে এসিল্যান্ডকে দেখেই ৫০০ টাকার তরমুজ ২০০ টাকায় বিক্রি শুরু করে ব্যবসায়ীরা। আর দাম কমার খবরে দোকানে ভিড় জমে ক্রেতাদের।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর ২টার দিকে মহেশখালী উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মো. তাছবীর হোসেন।
জানা যায়, ব্যবসায়ীরা প্রতি পিস তরমুজ ৫০০ টাকায় বিক্রি করছিল। এ সময় উপজেলা প্রশাসনের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়েই তরমুজের দাম ৩০০ টাকা কমিয়ে দেয় তারা। আর দাম কমার খবরে দোকানে মুহূর্তেই জমে যায় ক্রেতাদের ভিড়। নিমিষেই বিক্রি হয়ে যায় শত শত তরমুজ।
তরমুজ কিনে হাসিমুখে আব্দুস সালাম জানান, রোজার মধ্যে আজ প্রথম তরমুজ কিনেছি। এতদিন ৪০০-৫০০ টাকায় তরমুজ বিক্রি করায় কিনতে পারিনি। কিন্তু আজকে এসিল্যান্ড আসার পর তরমুজের দাম ২০০ টাকা হওয়ায় আমি তরমুজ কিনেছি।
দুইটা তরমুজ ৪০০ টাকায় কিনে মো. কামাল বলেন, এভাবেই যদি প্রশাসন বাজার মনিটরিং করত তাহলে অসাধু ব্যবসায়ীরা বেশি দাম নিতে পারত না। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এবং এ রকম অভিযান আরও পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি।
মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসেন বলেন, আমরা ক্রয়মূল্য দেখেই ব্যবসায়ীদের নির্দিষ্ট পরিমাণ লাভে বিক্রি করার জন্য বলে থাকি। যেখানে ক্রয়কৃত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে তাদেরকে জরিমানা করছি।
নবীন নিউজ / আ
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা