মেয়ে আত্মহত্যা করেছে। এই খবর বাপের বাড়িতে পৌঁছানো মাত্র সবাই মেয়ের শ্বশুরবাড়িতে ছুটে যান। এ নিয়ে ছেলে-মেয়ে পক্ষের মাঝে শুরু হয় তুমুল বাগ-বিতণ্ডা।
একপর্যায়ে মেয়ে পক্ষের লোকজন ছেলের বাড়িতে আগুন দেয়। এতে ছেলের মা ও বাবার মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ মার্চ) ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ওই মেয়ের আত্মহত্যার কয়েক ঘণ্টা পরে তার পরিবারের সদস্যরা স্বামীর বাড়িতে আগুন দেন। এতে মেয়ের শ্বশুর ও শাশুড়ি মারা গেছেন।
এ ছাড়া আগুনে ওই নারীর স্বামীসহ আরও তিনজন আহত হয়েছেন।
ভারতীয় পুলিশ বলছে, আত্মহত্যা করা নারীর নাম আংশিক কেসার ওয়ানি।
গতকাল সোমবার রাতে শ্বশুরবাড়িতে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। গত বছরের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেছিলেন ২৭ বছর বয়সী এই তরুণী।
আংশিকার মৃত্যুর খবর পাওয়া মাত্রই তার বাবা-মা এবং পরিবারের অন্যান্য সদস্যরা তার শ্বশুর বাড়িতে ছুটে যান।
এ সময় তারা যৌতুকের জন্য মেয়েকে নির্যাতন এবং আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ তোলেন।
একপর্যায়ে আংশিকার শ্বশুরবাড়িতে আগুন দেন তার আত্মীয়রা। আগুন নেভানোর পর তার শাশুড়ি ও শ্বশুর দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।
প্রয়াগরাজ শহরের উপপুলিশ কমিশনার দীপক ভুকার বলেছেন, সোমবার রাত ১১টার দিকে তারা একজন নারীর আত্মহত্যার খবর পান।
তিনি বলেন, পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে দেখে দুই পক্ষ ঝগড়া-বিবাদ করছে। তর্কাতর্কির একপর্যায়ে ওই নারীর আত্মীয়রা তার শ্বশুর বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
পুলিশ তাৎক্ষণিকভাবে পাঁচজনকে উদ্ধার করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।
দীপক আরও জানান, রাত ৩টার দিকে দমকলকর্মীরা আগুন নেভায়।
এরপর পুরো বাড়ি তল্লাশি করা হলে দুটি মরদেহ উদ্ধার করা হয়। তার দুজন ওই নারীর শ্বশুর ও শাশুড়ি।
নবীন নিউজ / আ
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’