নবীন নিউজ, ডেস্ক ১৯ ডিসেম্বার ২০২৪ ০৫:৫২ পি.এম
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় হানা দেয়া ৩ ডাকাতকে আটক করা হয়েছে। যৌথবাহিনীর ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় তারা আত্মসমর্পণ করেন। এ সময় তারা ৩টি দেশীয় অস্ত্র জমা দেয়। আটকের পরে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের র্যাব-১০ এর অধিনায়ক খলিলুর রহমান হাওলাদার বলেন, আলোচনার মাধ্যমে ডাকাত দলের সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। ভেতরে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। অর্থ লোপাটের ঘটনাও ঘটেনি।
ডাকাত দলটির আটক হওয়া ৩ সদস্যই কি ব্যাংকে হানা দিয়েছিল, জানতে চাইলে এ র্যাব কর্মকর্তা জানান, ব্যাংকের ভেতরে ৩ জন ছিলেন। বাইরে ওদের লোক ছিল। আটক হওয়া ৩ জনের বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে বলে জানান তিনি।
আজ বেলা দুইটার দিকে ব্যাংকটিতে ডাকাতদল হানা দেয়। ভবনটির দ্বিতীয় তলায় ব্যাংকে প্রবেশের পরপরই নিচতলায় বিভিন্ন ব্যবসায়ী ও দারোয়ান ডাকাতদের উপস্থিতি টের পায়। তখন ব্যাংকের প্রবেশ ও বের হওয়ার দরজাটি বন্ধ করে দেন। খবর পেয়ে যৌথবাহিনী উপস্থিত হয়ে ব্যাংকটি ঘিরে রাখে। আর আত্মসমর্পণ করার আহ্বান জানিয়ে তাদের সাথে আলোচনা চালিয়ে যায়।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন