শক্রবার ১৬ জানু ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ডিসি আসবেন বলে শীতে দাঁড় করিয়ে রাখা হলো শিশুদের

নবীন নিউজ ডেস্ক ০৬ জানু ২০২৫ ০২:৩০ পি.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

যশোর জেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে যথাসময়ে প্রধান অতিথি আসেননি, তাই কনকনে শীতে শুধুমাত্র জার্সি পরে অপেক্ষা করতে হয়েছে টুর্নামেন্টে আসা শতাধিক শিশু শিক্ষার্থীকে। এ নিয়ে শিক্ষক-অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। রোববার (৫ জানুয়ারি) সকালে যশোর সদর উপজেলার বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার সকাল ১০টায় উদ্বোধনের কথা থাকলেও প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম ভেন্যুতে পৌঁছান সকাল ১১টা ২০মিনিটে। এ সময় তিনি অতিথিদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। আর উদ্বোধনের নির্ধারিত সময়ের অনেক আগেই শিক্ষার্থীদের নিয়ে আসা হয় ভেন্যুতে। ফলে সকাল থেকে তীব্র কুয়াশা আর শীতের ভেতর হাফপ্যান্ট ও টিশার্ট পরে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের জবুথুবু অবস্থার সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, যশোরের আট উপজেলার প্রাথমিক স্তরের শিক্ষার্থী নিয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) সদরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুরু হওয়ার কথা ছিল। খেলা শুরু হওয়ার দুই ঘণ্টা আগে বাসে করে শিক্ষার্থীরা খেলার মাঠে উপস্থিত হন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের দায়িত্বর কর্মকর্তারা শিক্ষার্থীদের তাদের খেলাধুলার পোশাক পরে মাঠে দাঁড়িয়ে যাওয়ার নির্দেশনা দেন। এরপর শিক্ষার্থীরা তাদের জার্সি পরে দাঁড়িয়ে যায়।

শিক্ষার্থীরা জানায়, খুব ভোরে বাসে উঠেছি। ৮টার দিকে মাঠে পৌঁছাই। উপজেলার জার্সি পড়ে দাঁড়িয়ে ছিলাম। মাইকে কিছুক্ষণ পরপর স্যাররা বলছেন, আর একটু পরেই ডিসি স্যার আসবেন, তিনি এসে টুর্নামেন্টের উদ্বোধন করবেন। কিন্তু সেই সময় আর আসেননি। খুব কুয়াশা আর শীত ছিল।

খেলার মাঠে উপস্থিত এক শিক্ষক নাম না প্রকাশের শর্তে বলেন, শীতে শিশুরা কাবু হয়ে পড়েছে। ১০টায় উদ্বোধন হবে বলে ৮টায় এসেছি। কিন্তু যথারীতি সময়ে খেলার শুরু হয়নি। প্রায় দুই ঘণ্টার বেশি সময় শীতে কষ্ট পেয়েছে বাচ্চারা।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম বলেন, শীত উপেক্ষা করে সকাল থেকেই শিক্ষার্থীরা মাঠে এসেছে। তবে শীত ও কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। এজন্য নির্ধারিত সময়ে উদ্বোধন সম্ভব হয়নি। আর মাঠে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার বিষয়টিও সঠিক নয়।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা

news image

৬৭ হাজারে বিক্রি হলো পদ্মার পাঙাশ