নবীন নিউজ ডেস্ক ২১ জানু ২০২৫ ০৪:৩৪ পি.এম
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছেন। একই সাথে তার সঙ্গে শপথ নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও। এদিকে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর ভ্যান্স এখন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট। স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে দলটির জাতীয় সম্মেলনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে তাদের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়। আর ভ্যান্সকে নিজের রানিং মেট হিসেবে বেছে নেন ট্রাম্প। যিনি একসময় ট্রাম্পের কড়া সমালোচনা করেছিলেন।
ভ্যান্সের সঙ্গে উষার প্রথম দেখা হয় ২০১৩ সালে ইয়েল ল স্কুলে। তাঁরা দুজনই খ্যাতনামা ওই ল স্কুলের শিক্ষার্থী ছিলেন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ‘শ্বেতাঙ্গ আমেরিকায় সামাজিক অবক্ষয়’ বিষয়ে একটি আলোচনা দলে তাঁরা উভয়ই যুক্ত হয়েছিলেন।
এই বিষয়টিই ভ্যান্সকে তাঁর স্মৃতিকথা ‘হিলবিলি এলেজি’ লিখতে উৎসাহিত করে। ভ্যান্সের এই বইটি ২০১৬ সালে সর্বাধিক বিক্রীত বইয়ের তালিকায় স্থান পেয়েছিল। ২০২০ সালে রন হাওয়ার্ডের পরিচালনায় এই স্মৃতিকথা অবলম্বনে একই নামে সিনেমা তৈরি করা হয়।
৩৯ বছর বয়সী ভ্যান্স বলেছেন, তিনি স্ত্রী উষাকে তাঁর ‘ইয়েল তাত্ত্বিক গুরু’ মনে করেন। ইয়েল ল স্কুলে তাঁরা সহপাঠী ছিলেন।
উষার লিংকডইন প্রোফাইল অনুযায়ী, আইন বিষয়ে পড়ার আগে তিনি ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন ‘গেটস স্কলার’। এই বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমফিল করেছেন। তাঁর থিসিসের বিষয় ছিল প্রাক্–আধুনিক ইতিহাস।
ভ্যান্স ও উষা ২০১৪ সালে বিয়ে করেন। এ দম্পতির তিনটি সন্তান রয়েছে। উষার মা–বাবা ভারত থেকে অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে আসেন। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সানদিয়াগোর শহরতলিতে জন্ম ও বেড়ে ওঠা উষা একসময় নিবন্ধিত ডেমোক্র্যাট ভোটার ছিলেন।
কর্মজীবনে উষা বিচারপতি ব্রেট কাভানাফের অধীনে কাজ করেছেন। কাভানাফ এখন সুপ্রিম কোর্টের একজন বিচারপতি। এরপর উষা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টসের অধীনেও কাজ করেছেন।
২০২০ সালে মেগিন কেলি শোতে ভ্যান্স বলেছিলেন, উষা আমাকে অবশ্যই একটু একটু করে বাস্তবে ফিরিয়ে আনে এবং যদি আমি কিছুটা অহংকারী হয়েও উঠি বা নিজেকে নিয়ে সামান্য গর্বিতও হই, আমি শুধু নিজেকে এটা মনে করিয়ে দিই যে সে (উষা) আমার থেকে অনেক বেশি পারদর্শী।
সূত্র: বিবিসি
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ