নবীন নিউজ, ডেস্ক ২১ জানু ২০২৫ ১১:২৩ এ.এম
স্বল্প আয়ের সাধারণ মানুষকে টার্গেট করে প্রথমে বিশ্বাস অর্জন, তারপর লাভের আশা দেখিয়ে টাকা হাতিয়ে নেয়া। রাজধানীর পুরান ঢাকায় সমবায় সমিতির নামে এমন বেশ কিছু প্রতিষ্ঠান শতকোটি টাকা নিয়ে উধাও। দ্বারে দ্বারে ঘুরেও মালিকের হদিস পাচ্ছেন না গ্রাহকরা। মামলাতেও প্রশাসনের গড়িমসি। অনুমোদনকারী সংস্থা সমবায় অধিদফতরও নিশ্চুপ।
প্রতি মাসে ২০ হাজার টাকা লাভের আশায় মেয়ের বিয়ের জন্য জোগাড় করা ১১ লাখ টাকা দি নিউ বেসিক এমসিএস-এ বিনিয়োগ করেছিলেন আবুল বাসার। টাকা তুলতে এসে দেখেন কোম্পানি লাপাত্তা।
বাসাবাড়িতে কাজ করে ২ লাখ টাকা জমান মনি আক্তার। লাভের আশায় বিনিয়োগ করেন রূপালী সঞ্চয় ঋণদান সমিতিতে। টাকা তুলতে এসে দেখেন তালা ঝুলছে সমিতির দরজায়।
এভাবে রাজধানীর অলিতে-গলিতে সমবায় সমিতির নামে গড়ে উঠেছে বিভিন্ন প্রতারণার প্রতিষ্ঠান। যাদের প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছেন অনেক গ্রাহক। তারা বলেন, কষ্ট করে উপার্জিত অর্থ সমিতিতে জমা দিলেও সে অর্থ নিয়ে উধাও হয়ে যাচ্ছে প্রতিষ্ঠানগুলো। এতে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন সাধারণ মানুষ।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতিষ্ঠানের নামের সঙ্গে মিলে এমন ব্যাংকের লোগো নকল করে প্রতারণা করছে এসব প্রতিষ্ঠানের ব্যক্তিরা। এর মধ্যে মধুমতি, রুপালী, সোনালি ও বেসিকের চেয়ারম্যান এবং এমডি'র সঙ্গে যোগাযোগ করলে নম্বর বন্ধ পাওয়া যায়। এদের মধ্যে আছে পারিবারিক সম্পর্কও।
রূপালীর চেয়ারম্যান আজিজ খানের বাসায় গেলে তাকে পাওয়া যায়নি। স্থানীয়রা বলছেন, আজিজের মেয়ে ও রূপালির এমডি ওয়াহীদুজ্জামান মুন্সীর ভাই, দুজনই অতিরিক্ত পুলিশ সুপার। তাদের হস্তক্ষেপেই প্রতারণার মামলাগুলো আগাচ্ছে না।
ফোনে যোগাযোগ করলে কথা বলতে রাজি হননি আজিজ খানের মেয়ে অতিরিক্ত পুলিশ সুপার লাবনী। অন্যজন ব্যস্ততার অজুহাতে এড়িয়ে যান।
গ্রাহকের টাকা আত্মসাৎ করা ভুঁইফোড় সমিতির অনুমোদন দেয়া সমবায় অধিদফতরের মহাপরিচালক জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
সমবায় অধিদফতরের মহাপরিচালক মো. শরিফুল ইসলাম বলেন, কিছু কিছু প্রতিষ্ঠান হয়ত নানা সমস্যার কারণে সময়মতো টাকা ফেরত দিতে পারছে না। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
গ্রাহকের কান্নার রোল আর আর্তনাদ সীমাবদ্ধ থাকে কান্নাতেই। শত চেষ্টার পরেও মেলে না জমাকৃত অর্থ। তাহলে কি সবসময়ের মতো ধরাছোঁয়ার বাইরে থাকবে এসব লুটেরা প্রতিষ্ঠান ও ব্যক্তিরা, নাকি তারা আইনেরও ঊর্ধ্বে, এমনটাই প্রশ্ন ভুক্তভোগীদের।
দেশে সমবায় সমিতির সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৭১টি।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা