সংগৃহীত ছবি
অবৈধভাবে ভারত থেকে আনা ৩৪০ বস্তুা চিনি নেত্রকোনার দুর্গাপুর থেকে জব্দ করেছে পুলিশ। এ সময় একটি কাভার্ড ভ্যান জব্দসহ জুবাইদ হোসেন (১৬) নামের একজনকে আটক করা হয়। পরে আটক হওয়া জুবাইদকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
সোমবার(১৮ মার্চ) দুপুরে আটক হওয়া জুবাইদকে আদালতে পাঠানো হয়। এর আগে রবিবার(১৭ মার্চ) রাতে দুর্গাপুর পৌর শহরের এম.কে.সি.এম স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে চোরাচালনটি জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধভাবে ভারত থেকে আনা চিনি ভর্তি একটি বড় কাভার্ড ভ্যান পৌর শহরের এম.কে.সি.এম স্কুল মোড় এলাকায় সড়কে দাঁড়ানো ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রবিবার রাতে সেখানে অভিযান চালন। এ সময় বাংলাদেশী ৫০ কেজির বস্তুায় ভরা ভারতীয় ১৬ হাজার ৯৮৫ কেজি চিনি, একটি কাভার্ড ভ্যান জব্দসহ জুবাইদ হোসেন নামের একজনকে আটক করা হয়। জুবাইদ ট্রাকের হেল্পার, তার বাড়ি নোয়াখালী। জব্দ করা চিনির বর্তমান বাজারমূল্য ২০ লাখ ৩৮ হাজার ২০০ টাকা।
পুলিশ আরও জানায়, ভারত থেকে চোরাই পথে এনে ওই চিনি দেশীয় কোম্পানির নামে বিভিন্ন স্থানে পাচার করা হতো।
দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সলিমউদ্দিন বাদী হয়ে আটক হওয়া জুবাইদসহ অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে মামলা করেন।
দুর্গাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ আক্কাছ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। আজ আটক হওয়া ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা