নবীন নিউজ ডেস্ক ০৭ ডিসেম্বার ২০২৪ ০৯:৪৩ পি.এম
ছবি- সংগৃহীত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের দেশে দৈনিক ২০ কোটি টাকার মাদক সেবন করা হয়। মাদক সেবনকারী শতকরা ৮০ ভাগ তরুণ, স্কুল-কলেজের শিক্ষার্থী। মাদক সেবনকারীদের মধ্যে ১০ শতাংশ নারী। কিন্তু যারা মাদক ব্যবসা করে তাদের মধ্যে নারীর সংখ্যা আরো বেশি।’
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকার আদর্শ স্কুল মাঠে মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। এদিন স্বাধীন বাংলা মাদকবিরোধী কল্যাণ সোসাইটির উদ্যোগে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এই সমাবেশের আয়োজন করা হয়।
মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের দেশে মাদক ব্যবসায়ীদের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার। আমাদের লোকসংখ্যা ১৭ কোটি হলে প্রতি হাজারে একজন মাদক ব্যবসা করে।
বাকি ৯৯৯ জন ভালো মানুষ। আমরা ৯৯৯ জন মানুষ মিলে একজনকে মাদক ব্যবসা থেকে ফেরাতে পারব।’
তিনি বলেন, ‘আপনার যখন কাউকে মাদক বিক্রি করতে দেখবেন, তখন আমাদের জানাবেন। আমরা যেকোনো মূল্যে মাদক উচ্ছেদ করব।
আমরা স্কুল-কলেজে মাদকবিরোধী অভিভাবকদের সমাবেশ করব, অভিভাবকদের সচেতন হতে হবে। তরুণ সমাজকে আমরা কোনোভাবেই ব্যর্থ হতে দিতে পারি না। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা বিভাগীয় পরিচালক এ কে এম শওকত ইসলাম, নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. খোরশিদ আলম, স্বাধীন বাংলা মাদকবিরোধী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. সেলিম নিজামী ও ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম প্রমুখ।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন