নবীন নিউজ, ডেস্ক ১৬ জানু ২০২৫ ১১:২০ এ.এম
আনুষ্ঠানিক বিদায়ের আগে বুধবার মার্কিনিদের উদ্দেশ্যে শেষবারের মতো ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আর সেই ভাষণে তিনি ধনকুবের বা অলিগার্কদের নিয়ে মার্কিনিদের সর্তক করেছেন। শেষ ভাষণে কেন ধনকুবেরদের নিয়ে মার্কিনিদের সতর্ক করলেন বাইডেন; তা নিয়ে রয়েছে নানা মহলে কৌতূহল। তবে বাইডেনের এমন সতর্কতার পেছনে যে যথেষ্ট কারণ রয়েছে তা পরিষ্কার হয় সবশেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে তাকালেই।
বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণে অলিগার্কদের নিয়ে বাইডেন বলেন, ‘আজ, আমেরিকায় একটি ব্যাপক সম্পদ, ক্ষমতা এবং প্রভাবের অধিকারী অলিগার্ক আবির্ভূত হচ্ছে। যেটা আক্ষরিক অর্থে আমাদের গোটা গণতন্ত্র, আমাদের মৌলিক অধিকার, আমাদের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলে দিয়েছে।’অলিগার্কদের উত্থান মার্কিনিদের জন্য হুমকির বলেও জানান বাইডেন। বলেন, ‘আমি সমানভাবে প্রযুক্তি-শিল্প কমপ্লেক্সের সম্ভাব্য উত্থান সম্পর্কে উদ্বিগ্ন, যেটা আমাদের দেশের জন্য প্রকৃত হুমকি হতে পারে।’
অলিগার্কদের নিয়ে বাইডেনের এমন কথা যে নিছক কথার কথা নয় সেটা পরিষ্কার হয় সবশেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে তাকালে। সবশেষ নির্বাচনে কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের এই সাফল্যের পেছনে বড় নিয়ামক হিসেবে কাজ করেছে এই অলিগার্ক শ্রেণি।
সবশেষ নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দিয়েছেন অলিগার্ক শ্রেণির ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ ও জেফ বেযস। প্রযুক্তি প্রতিষ্ঠান ইলন মাস্ক সবশেষ নির্বাচনে ট্রাম্পের হয়ে সরাসরি প্রচারণা চালিয়েছেন। শুধু তাই নয় এই ধনকুবের ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ১০ কোটি ডলার ব্যয় করেছেন। সেই সঙ্গে তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সকে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার কাজে লাগিয়েছেন।
মেটার মালিক মার্ক জাকারবার্গও ট্রাম্পকে সমর্থন দিয়েছেন। নির্বাচনী প্রচারণায় মেটাকে কাজে লাগিয়েছেন। সেই সঙ্গে ট্রাম্পকে ক্ষমতার চেয়ারে বসাতে বিশাল অনুদান দিয়েছেন। এর বাইরে ফ্লোরিডায় ট্রাম্পের ব্যক্তিগত ক্লাবে গিয়ে প্রেসিডেন্ট-নির্বাচিত রিপাবলিকানের সাথে দেখা করেছেন। একই কাজ করেছেন অ্যামাজনের মালিক জেস বেযস। যা কমলাকে নির্বাচনে হারের পথে নিয়ে গেছে।
এই অবস্থায় মার্কিন নির্বাচনে এই ধনকুবেরদের প্রভাব নিয়ে তাই উদ্বিগ্ন জো বাইডেন। ভবিষ্যতেও যে এর প্রভাব থাকবে সে বিষয়ে মার্কিনিদের সতর্ক করেছেন তিনি। বাইডেন বলেন, ‘আমরা সবাই মিলে যা করেছি, তার প্রভাব বুঝতে সময় লাগবে। কিন্তু এর বীজ রোপণ করা হয়েছে এবং সেগুলো বড় হবে এবং দশকের পর দশক ধরে বিকশিত হবে।’
নবীন নিউজ/এফ
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ