নবীন নিউজ ডেস্ক ১৫ জানু ২০২৫ ১০:১২ এ.এম
সংগৃহীত ছবি
দুর্নীতির অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পদত্যাগ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ভাগ্নি ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তবে পদত্যাগপত্রে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। তার দাবিকে সমর্থন যুগিয়েছেন মন্ত্রিত্বের মানদণ্ডবিষয়ক স্বাধীন উপদেষ্টা লাউরি ম্যাগনাস। বিষয়টি পর্যবেক্ষণ করে দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ বলছে, ফের মন্ত্রিত্ব ফিরে পাবেন টিউলিপ সিদ্দিক।
টিউলিপের পদত্যাগের পর প্রকাশিত ওই প্রতিবেদনে দ্য গার্ডিয়ান জানায়, টিউলিপ মন্ত্রিত্বের নিয়ম ভঙ্গ করেছেন কি না তা শেষ পর্যন্ত ম্যাগনাস বুঝতে পারেননি। ম্যাগনাস তাকে অভিযুক্তও করেননি বা তার বিরুদ্ধে অনৈতিক কোনো কিছু করার প্রমাণ খুঁজে পাননি। তবে ম্যাগনাস টিউলিপকে সরাসরি নির্দোষ ঘোষণা না করে তার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে এখনও অনেক প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন। এরপরই টিউলিপ সিদ্দিক স্বেচ্ছায় মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। তিনি বরখাস্ত না হওয়াকে ফের মন্ত্রীর দায়িত্বে তার ফিরে আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।
এ ধরনের ইঙ্গিত মিলে দেশটির প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের এক মন্তব্যে। টিউলিপের পদত্যাগের প্রতিক্রিয়ায় তাকে একটি চিঠি লিখেছেন স্টারমার। তাতে লিখেন, আপনি একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, আপনার জন্য ভবিষ্যতের দরজা খোলা রয়েছে।
স্টারমার দুঃখের সঙ্গে টিউলিপের পদত্যাগপত্র গ্রহণ করছেন জানিয়ে বলেন, লাউরি ম্যাগনাস আমাকে নিশ্চিত করেছেন যে তিনি আপনার দিক থেকে মিনিস্ট্রিয়াল কোড লঙ্ঘন এবং কোনো আর্থিক অনিয়মের প্রমাণ পাননি।
টিউলিপের ফিরে আসার সম্ভাবনার বিশ্লেষণে গার্ডিয়ান আরও একটি প্রসঙ্গ টেনেছে। বলা হচ্ছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে টিউলিপের রাজনীতির সখ্যতা বেশ পুরোনো। তাদের দুজনকে বন্ধু হিসেবেই জেনে আসছেন লেবার পার্টির নেতাকর্মীরা। বিভিন্ন সময় দুজন একে অপরকে দলের অভ্যন্তরে ও জাতীয় নির্বাচনে জিততে সহায়তা করেন। বিষয়টি স্বীকার করে একে অন্যের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করতে শোনা গেছে।
বিশেষ করে ২০২০ সালের একটি ঘটনা বারবার সামনে আসছে। তখন কিয়ার স্টারমার লেবার নেতা হন। তাকে সমর্থন ও বিজয়ী হতে সাহায্য করেন টিউলিপ। ওই সময় টিউলিপ সিদ্দিক স্থানীয় সংবাদপত্রে কিয়ার স্টারমারকে ‘দুঃখের মধ্যেও একজন ভালো বন্ধু’ হিসেবে বর্ণনা করেছিলেন।
প্রসঙ্গত, যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশে আওয়ামী লীগ ও শেখ পরিবারের দুর্নীতির সঙ্গে তার নাম উঠে আসার প্রেক্ষাপটে তিনি পদত্যাগ করলেন। অভিযোগ ওঠে, তিনি তার খালা শেখ হাসিনার দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত। এ নিয়ে আলোচনার মধ্যে টিউলিপের ভোগ-দখলে থাকা দুটি ফ্ল্যাটের তথ্য প্রকাশ্যে আসে। এ ছাড়া অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকি, ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করানোসহ টিউলিপের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রকাশ্যে আসায় দলের ভেতরে-বাইরে চাপে পড়েন তিনি।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ