শিশুর ওপর যৌন নির্যাতন চালানোর মামলা থেকে এক ব্যাক্তিকে ক্ষমা করে দেওয়ায় তোপের মুখে পড়ে পদত্যাগ করেছেন হাঙ্গেরির প্রেসিডেন্ট কাতালিন নোভাক। শনিবার(১০ ফেব্রুয়ারি) এ পদত্যাগের ঘোষণা দেন নোভাক।
প্রেসিডেন্ট কাতালিন প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের ঘনিষ্ঠ মিত্র। অরবানের আরেকজন সমর্থক, সাবেক আইনমন্ত্রী জুডিট ভারগার পর ঘোষণা দেন, তিনি ওই সম্পর্কের কারণে সরকারি দায়িত্ব থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছেন। ঘটনা কেন্দ্র করে বিরোধী রাজনীতিকরা চাপ বৃদ্ধি করতে থাকেন।
শুক্রবার সন্ধ্যায় তারা প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে প্রতিবাদ বিক্ষোভ করেন। ফলে শনিবার ৪৬ বছর বয়সি প্রেসিডেন্ট নোভাক স্বীকার করেন তিনি ভুল করেছেন। তাই পদত্যাগ করছেন।
তিনি বলেন, যারা আহত হয়েছেন এবং যারা ভিকটিম তাদের কাছে ক্ষমা চাই। ভিকটিমরা হয়তো মনে করতে পারেন, আমি তাদের সমর্থন করি না। আমি শিশু ও পরিবারগুলোকে সুরক্ষিত রাখছি, রেখেছি এবং রাখব।
উল্লেখ্য, ২০২২ সালের মার্চে আলঙ্কারিক দায়িত্ব প্রেসিডেন্ট হিসেবে প্রথম নারী নোভাকের অভিষেক ঘটে। কিন্তু একটি চিলড্রেন হোমের সাবেক এক ডেপুটি ডিরেক্টরকে ক্ষমা করে দেওয়ার ফলে বিতর্ক শুরু হয়। গত এপ্রিলে পোপ ফ্রাঁসিস বুদাপেস্ট সফর করেন। সেই সময় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তার পর নিরপেক্ষ সংবাদের সাইট ৪৪৪ গত সপ্তাহে ওই সিদ্ধান্তের কথা প্রকাশ করে। ফলে বিরোধীরা প্রেসিডেন্ট নোভাকের পদত্যাগ দাবি করেন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার প্রেসিডেন্ট এবং তার তিনজন উপদেষ্টার পদত্যাগ দাবিতে তারা বিক্ষোভ করেন। শুক্রবার এ সময় ওয়ার্ল্ড ওয়াটার পোলো চ্যাম্পিয়নশিপে কাজাখস্তানের বিরুদ্ধে হাঙ্গেরির ম্যাচ হচ্ছিল। সেই ম্যাচ দেখতে কাতারে অবস্থান করছিলেন নোভাক। তিনি খবর পেয়ে দ্রুত বুদাপেস্টে ফিরে যান। তাকে বহনকারী বিমান অবতরণের পর তা থেকে বেরিয়েই তিনি পদত্যাগের ঘোষণা দেন।
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ