নবীন নিউজ ডেস্ক ১৪ জানু ২০২৫ ০৫:৩০ পি.এম
সংগৃহীত ছবি
সোজা, কোঁকড়ানো কিংবা ঢেউখেলানো— চুল যেমনই হোক না কেন; আঁচড়াতে গেলে চিরুনি প্রয়োজন। শুধু আঁচড়াতে নয়, আজকাল জট ছাড়াতে কিংবা চুলে নানা ধরনের কায়দা করতেও বিভিন্ন ধরনের ব্রাশ বা চিরুনি ব্যবহার করা হয়। চুলের যত্নেও চিরুনির ভূমিকা একেবারে কম নয়। আর এক্ষেত্রে চিরুনির পরিচ্ছন্নতাও তাই গুরুত্বপূর্ণ।
চুল আঁচড়ানোর সময় তেল, মাথার ঘাম কিংবা খুশকি চিরুনির গায়ে থেকে যায়। সেই চিরুনি দিয়ে আবার মাথা আঁচড়ালে মাথার ত্বকে সংক্রমণ হতে পারে। তাই নির্দিষ্ট সময় অন্তর চিরুনি পরিষ্কার করে নিলে এই সমস্যা অনেকটা এড়ানো যায়।
চিরুনি পরিষ্কারের জন্য অনেকেই গরম পানিতে কয়েক ফোঁটা তরল সাবান দিয়ে সেটি ভিজিয়ে রাখেন। তারপর অন্য একটি ব্রাশ দিয়ে ঘষে চিরুনি পরিষ্কার করে নেন।
তবে কেশসজ্জা শিল্পীরা বলছেন, চুলের যত্নে সপ্তাহে এক-দু’বার চিরুনি ধুয়ে নিলেই সব সমস্যার সমাধান হয় না। সেজন্য নির্দিষ্ট সময় পরপর চিরুনি বদলে ফেলা প্রয়োজন। কিন্তু প্রশ্ন হলো, কতদিন পরপর চিরুনি বদলে ফেলা উচিত?
বিশেষজ্ঞরা বলছেন, চিরুনির “ব্রিসল্স” বা দাঁতে ফাটল ধরলে, সেটি অবশ্যই বদলে ফেলা উচিত।
কেশসজ্জা শিল্পী এবং গবেষক জন স্টিভেন্স বলেন, “চিরুনির মান যদি ভাল না হয়, তা হলে মাথার ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলিকলে আঘাত লাগলে চুল ঝরে পড়ার পরিমাণ বেড়ে যায়। আবার, ব্যবহার করতে করতে অনেক সময়ে চিরুনির সাজানো ব্রিসল্স মাঝখান থেকে একটি করে খুলে পড়ে যেতে পারে। এই লক্ষণ দেখলেও বোঝা যায়, চিরুনি বদলানোর সময় আসন্ন।”
কেশসজ্জার সময়ে নানা ধরনের রাসানিক স্প্রে ব্যবহার করা হয়। চুলের ক্ষতি আটকাতে সরাসরি চুলে স্প্রে না দিয়ে অনেকে চিরুনি বা ব্রাশের গায়ে তা মাখিয়ে নেন। তাতে চিরুনির মান আরও খারাপ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে একটি চিরুনি মাস ছয়েকের বেশি ব্যবহার করা উচিত নয়। যদি সেটি না-ও করেন, তবে চুল আঁচড়ানোর ব্রাশ বা চিরুনিগুলো বছরে অন্তত একবার অবশ্যই বদলে ফেলা উচিত।
নবীন নিউজ/পি
শীতে সুস্থ থাকার সহজ ৭ উপায়
কম খরচে ঘুরে আসতে পারেন যেসব দেশে
যে শহরে ২ ঘণ্টার বেশি ফোন ব্যবহার মানা
সফল মানুষেরা রাতে যে কাজগুলো করেন
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
রোজায় ইফতার-সেহরিতে কী খাবেন, কী খাবেন না
ছিনতাইকারীর হাত থেকে বাঁচবেন যেভাবে
যে উপায়ে বাজার করলে টাকা বাঁচবে
গরমে দীর্ঘ সময় ভাত ভালো রাখার সহজ উপায়
সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা
পরকীয়া সম্পর্ক নারীরাই বেশি উপভোগ করেন!
চাকরিজীবী নারীরা ব্যাগে যা যা রাখতে পারেন
প্রেম-বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলার আগে নিজেকে এই ৩ প্রশ্ন করুন
খালি পেটে লেবু খেলে গ্যাস্ট্রিক বাড়ে?
সকালে কাঠবাদাম খাওয়ার ৭ উপকারিতা
তেলাপোকার দুধ নাকি সুপারফুড!
কালোজিরা ৭ রোগের মহৌষধ
তামাক ও ধূমপানের প্রভাব
গবেষণা বলছে কাজের ফাঁকে ঘুমানো অনেক উপকারী
অত্যন্ত বুদ্ধিমানরা যে ১১ ধরনের ব্যক্তিত্বের মানুষের সাথে মেলামেশা করতে চায় না
ফোন পানিতে পড়ে গেলে যা করবেন
জেনে নিন পুষ্টিতে ভরপুর পেঁয়াজকলি গুণাগুণ
ভালোবাসা দিবসে প্রেমিককে যেসব উপহার দিতে পারেন
আলু খেলে ওজন বাড়ে?
লাউ খাওয়ার ৫ উপকারিতা
যে কারণে শীতে ফ্রিজে রাখা দই স্বাস্থ্যকর নয়
ক্ষুধা নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?
কম সুদর্শন পুরুষই স্ত্রীকে বেশি সুখী রাখে
যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল
পুরুষের তুলনায় নারীরা বেশি পরকীয়ায় জড়ান, কারণ জানলে অবাক হবেন