নবীন নিউজ ডেস্ক ৩১ অক্টোবার ২০২৪ ১০:২৫ এ.এম
সংগৃহীত ছবি
যখন মনে যা এলো, তখন তাই বলে দেয়া। এমনকি নিজস্ব কিছু মতবাদ জনসম্মুখে ছড়িয়ে দেয়া। যদি এ জাতীয় মনগড়া আশ্চর্য–কথা প্রকাশ করে ভাইরাল হওয়াই উদ্দেশ্য হয়। তবে কী এমন কথার কোনো বিনিময় পাওয়া যাবে? বরং এসব তো লোক দেখানো কথামালা ছাড়া আর কিছু হবে না।
যার জন্য রয়েছে শাস্তির দুঃসংবাদ। সুতরাং কুরআন ও হাদিসের নামে এমন কিছু বলে দেওয়া কখনো শোভনীয় নয়। আর এসব যে বক্তা ও শ্রোতাকে ক্ষতিগ্রস্ত ছাড়া আর কিছুই করবে না।
এ কথাও মনে রাখা জরুরি। এজন্যই জবানের হেফাজত করা জরুরি! কোনো কিছু শুনেই বলতে শুরু করে দেওয়া ঠিক নয়। বরং আগে যাচাই-বাছাই করা উচিত। না জেনে হুট করেই কিছু বলা; এমনটা কখনোই কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না।
এ বিষয়টি হাদিসে সুন্দরভাবে উঠে এসেছে। আমরা দুটি বর্ণনা উল্লেখ করছি। এক. সাহাবি হজরত আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোনো মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা কিছু শুনে (বিনা বিচারে) তাই বর্ণনা করে।’ -সহি মুসলিম ও সুনানে আবু দাউদ
দুই. সাহাবি হজরত জাবির রা. থেকে বর্ণিত–রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার প্রতি মিথ্যারোপ করলো, সে যেন তার বাসস্থান জাহান্নামে নির্ধারণ করলো। -সুনানে ইবনে মাজাহ
উপর্যুক্ত বর্ণনা দুটি থেকে স্পষ্ট বুঝে আসে যে, যাচাই বাছাই করা ছাড়া কোনো কথা বলে দেওয়াই; মিথ্যাবাদী হওয়ার নামান্তর। দ্বিতীয়ত ইচ্ছাকৃত কোনো বক্তব্যকে হাদিস নামে চালিয়ে দেওয়াও ভয়াবহ শাস্তির কারণ। এজন্য বক্তা আলোচক ও দাঈদের দাওয়াতি কাজেও জবান হেফাজত করা জরুরি। ইচ্ছাকৃত ভুল তথ্য বলে চালিয়ে দেওয়া কখনো উচিত নয়।
কোরআনে পাপিষ্ঠদের বক্তব্য গ্রহণ করার ক্ষেত্রে তাদেরকে যাচাই করতে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ! কোনো পাপাচারী যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে। তবে তোমরা তার সত্যতা যাচাই করো। তা না হলে তোমরা অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়ের ক্ষতি করে বসবে। এরপর তোমরা যা করেছ, সেজন্য তোমাদেরকেই অনুতপ্ত হতে হবে। -সুরা হুজুরাত ৬
এজন্য যে কোনো কথা শুনেই তার ওপর আমল না করা চাই। আগে যাচাই বাছাই করা জরুরি। আর হ্যাঁ, যে কোনো মানুষের ভালো মন্দ নির্ণয় করা সম্ভব না হলেও, তার সব কথা দ্বিধাহীনভাবে মেনে নেওয়া উচিত নয়। হতে পারে, তার কোনো বক্তব্য দ্বারা তিনি বিশেষ উদ্দেশ্য উদ্ধার করতে সচেষ্ট হচ্ছেন।
হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা এমন এক যুগে অবস্থান করছো। যে যুগে আলেম বেশি কিন্তু বক্তা ও আলোচক কম। দান গ্রহণকারী কম, দাতা বেশি। এ যুগে আমল হচ্ছে নফসের পরিচালক।
কিন্তু তোমাদের পরে এমন এক যুগ অচিরেই আসবে। যখন ফকিহ কম হবে আর বক্তা বা ওয়ায়েজ বেশি হবে। দাতা কমে যাবে, দান গ্রহণকারী বেড়ে যাবে। সে সময় মানুষের নফস হবে তার কাজের নিয়ন্ত্রক। -সহিহ বুখারি
এজন্য আমাদেরকে অবশ্যই সতর্কতার সাথে পথ চলতে হবে। ভেবে চিন্তে কথা বলতে হবে। দীনি বিষয়ে জানার জন্য অবশ্যই মুহাক্কিক–প্রাজ্ঞ ও বিজ্ঞ আলেমের সাথে কথা বলতে হবে। একজন ভালো বক্তা মানেই তিনি মুহাক্কিক আলেম নাও হতে পারেন। হতে পারে, তিনি নাম জশ ঠিক রাখার জন্য মনগড়া কিছু বলে দিলেন। ভুল মাসআলা বললেন। এজন্য আলেমদেরও উচিত, ভুল মাসআলা না বলা। এক্ষেত্রেও জবানের হেফাজত করা।
লেখক: খতিব, ভবানীপুর মাইজপাড়া হক্কানি জামে মসজিদ, গাজীপুর
নবীন নিউজ/পি
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?