ফাইল ছবি।
পরীক্ষামূলকভাবে ৪ দিনের কর্মসপ্তাহ চালু করেছিল যুক্তরাজ্য। তাদের মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানই এখন চার দিন কর্মসপ্তাহের নিয়মটিকে স্থায়ী করেছে।
অটোনমি নামের এক থিঙ্ক ট্যাংকের সাম্প্রতিক গবেষণা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, গত বছর যুক্তরাজ্যের ৬১টি প্রতিষ্ঠান পরীক্ষামূলকভাবে ৬ মাসের জন্য সপ্তাহে চার দিনের কর্মদিবস চালু করেছিল। এক বছর পর এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৪টি প্রতিষ্ঠান নিয়মটি এখনো চালু রেখেছে। অন্যদিকে ৩১টি প্রতিষ্ঠান ছয় মাস পরই নিয়মটিকে স্থায়ী করেছে।
পরীক্ষামূলকভাবে পরিচালিত এই প্রকল্পের সঙ্গে জড়িত ৫৫ শতাংশ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বলেছেন, সপ্তাহে চার দিন অফিস চালু করার পর দেখা গেছে, কর্মীরা ৮০ শতাংশ সময়ের মধ্যেই তাদের শতভাগ কাজ সেরে ফেলেন। এই নতুন নিয়ম প্রতিষ্ঠানে ইতিবাচক প্রভাব ফেলেছে।
এছাড়া ৮২ শতাংশ কর্মী বলছেন, তারা আগের চেয়ে বেশি সুস্থতা বোধ করেন। এই নতুন নিয়ম তাদের স্বাস্থ্যের ওপরও ইতিবাচক প্রভাব ফেলেছে। অন্যদিকে ৫০ শতাংশ প্রতিষ্ঠান বলেছে, তাদের কর্মীদের চাকরি ছাড়ার হার কমেছে। ৩২ শতাংশ প্রতিষ্ঠান বলেছে, তাদের কর্মী নিয়োগ প্রক্রিয়ায় উন্নতি হয়েছে। আর ৪৬ শতাংশ প্রতিষ্ঠান বলেছে, তাদের কর্মীদের উৎপাদনশীলতার উন্নতি হয়েছে।
অটোনমির গবেষণা প্রতিবেদনের লেখক ও বোস্টন কলেজের সমাজবিজ্ঞানের অধ্যাপক জুলিয়েট স্কোরের মতে, গবেষণায় দেখা গেছে, আগের ছয় মাসের তুলনায় কর্মীদের কর্মজীবনে উল্লেখযোগ্য ভারসাম্য এসেছে। তারা শারীরিক ও মানসিকভাবে আগের তুলনায় এখন অনেক ভালো আছেন।
তবে কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রির পরিচালক ম্যাথিউ পার্সিভাল বলেন, ‘চার দিনের কর্মসপ্তাহ সব প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত নয়।’
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ