নবীন নিউজ, ডেস্ক ১১ জানু ২০২৫ ০৭:২৯ পি.এম
ঢাকার কেরানীগঞ্জে বন্ধুকে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় আলামিন ওরফে বাহাদুর (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বাহাদুর কেরানীগঞ্জের নারায়ণ পট্টি এলাকার মৃত ধানু মিয়ার ছেলে।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাব আল হাসান এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
গত বছরের ৯ অক্টোবর কেরানীগঞ্জের কলাতিয়া বেলনা সুইচগেট নিশানবাড়ি সড়কে একটি আম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় গলায় গামছা বাঁধা এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পর এটি হত্যাকাণ্ড বলে সন্দেহ হয়। নিহতের পরিচয় শনাক্ত করে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়। এরপর হত্যাকাণ্ডে জড়িত বাহাদুরকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নিহত রকি ও গ্রেফতার বাহাদুর একে অপরের বন্ধু ছিলেন। মাদকের জন্য অর্থ সংগ্রহ করতে বাহাদুর তার বন্ধুকে হত্যার পর অটোরিকশা নিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলছে বলে জানিয়েছেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি সোহরাব আল হাসান।
নবীন নিউজ/এফ
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা