বুধবার ০৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

খাগড়াছড়িতে ৩৩ অবৈধ ইটভাটা, বিপর্যয়ে পরিবেশ-জনস্বাস্থ্য

নবীন নিউজ, ডেস্ক ১১ জানু ২০২৫ ০৪:১৩ পি.এম

সংগৃহীত ছবি

খাগড়াছড়ির সবুজ অরণ্যজুড়ে এখন ইটভাটার ক্ষত। সবুজ পাহাড় এবং কৃষি জমিতে জ্বলছে ইটভাটার চিমনি। ভাটার ধোয়ায় বিপর্যস্ত পরিবেশ ও জনস্বাস্থ্য। ভাটা নির্মাণের জন্য পাহাড় কেটে সমান করা হয়েছে।

এসব ভাটায় পোড়ানো হচ্ছে বনের কাঠ। পরিবেশ ও জনস্বাস্থ্য জন্য হুমকি এসব ভাটার সবকটি অবৈধ। দেশের কোথাও পরিবেশের এমন বিপর্যয় ঘটছে না মত দিয়েছে পরিবেশবাদীরা। 

তারা বলছে, প্রশাসন কঠোর হলে ভাটা মালিকদের এসব অপতৎরতা থামানো যেত। দেশের বিভিন্ন অঞ্চলের ইটভাটা বন্ধ ও নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর বিভিন্ন অভিযান পরিচালনা করলেও খাগড়াছড়িতে বিস্ময়কভাবে  চলতি মৌসুমে কোনো অভিযান চালায়নি সংস্থাটি। তবে ইটভাটাগুলো একাধিক অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।  


অনুসন্ধানের দেখা গেছে, খাগড়াছড়ির সবভাটায় ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন পুরোপরি লঙ্ঘন করা হচ্ছে। এসব লাইন্সেসবিহীন ভাটা থেকে সরকার কোনো রাজস্বও পাচ্ছে না। খাগড়াছড়িতে অবৈধ ইটভাটার সংখ্যা ৩৩টা।

সরেজমিনে জেলা সদর ৩২ কিমি দূরের গুইমারা উপজেলা গিয়ে দেখা যায় বর্তমানে ৫টি অবৈধ ইটভাটা রয়েছে। মদিনা ইটভাটায় গিয়ে দেখা যায় অনিয়মের হিড়িক। ভাটায় ব্যবহার করা হচ্ছে টিনের চিমনি। মাত্র ৪০ ফুটের কম উচ্চতার এসব চিমনির ধোয়া গ্রাস করছে আশপাশের গ্রাম। লোকালয় বা সৃজিত বাগানের পাশে ইটভাটা স্থাপন বেআইনি হলেও তা তোয়াক্কা করছে না। এছাড়া ভাটায় কাঠের পরিবর্তে কয়লা পোড়ানোর কথা থাকলেও পুরো ভাটা ঘুরে কয়লার দেখা পাওয়া যায়নি। 


ইটভাটার কাজে নিয়োজিত শ্রমিকরা জানান, কাঠ স্থানীয়ভাবে সংগ্রহ করা হয়। পাহাড় থেকে কেটে নিয়ে আসা হয়। এখানে কয়লা পরিবহন ব্যয়বহুল। এ সময় তারা আরও জানান, ইটভাটার মালিকেরা সবাইকে ‘ম্যানেজ’ করে ভাটা চালায়। আইন না মানলেও  বছরের পর বছর এভাবে ভাটা পরিচালনা করা হচ্ছে। ’গুইমারার পাশেরই লাগায়ো মাটিরাঙা উপজেলা। এখানে অবৈধ ইটভাটার সংখ্যা প্রায় ১৩ টি। উপজেলা সদর থেকে মাত্র দেড় কিমি দূরে টিনের চিমনি ব্যবহার করে বনের কাঠ পোড়ানা হচ্ছে ফাইভ স্টার ইটভাটায়। এখানে ইটভাটার কাজে সস্তা শ্রমে শিশুদের ব্যবহার করা হচ্ছে। শিশু শ্রমিকদের  দৈনিক মজুরি দেড়শ টাকা।


খাগড়াছড়ি জেলা সদর থেকে দীঘিনালা উপজেলার দূরত্ব প্রায় ২০ কিমি। উপজেলার বোয়ালখালি পুরাতন বাজার সংলগ্ন এলাকায় কুজেন্দ্র মল্লিকা মডেল কলেজের পাশেই কর্ণফুলী ব্রিকস নামের একটি ইটভাটা। ভাটার মালিক রাকিব। তিনি উপজেলার রশিক নগর এলাকায় আরও একটি ভাটা গড়ে তুলেছেন। শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাশেই ভাটা গড়ে তোলার নিয়ম না থাকলেও তা এখানে মানা হয়নি। দীঘিনালার রশিকনগর এলাকায় গিয়ে দেখা যায়- কর্ণফুলী ব্রিকস ও এসএন্ডবি নামে দুটো ইটভাটা রয়েছে। এসব ভাটার জন্য পাশের ফসলি জমির টপসয়েল কাটা হচ্ছে। প্রায় দুই একরের কৃষি জমি কেটে ভাটায় ইট পোড়ানো হয়েছে। এসব ভাটায় ইট,কাঠ ও মাটি পরিবহনের কারণে গ্রামীণ সড়ক ভেঙে যাচ্ছে। ছোট সড়কের অধিকাংশ যানবাহন চলাচলের কারণে ধুলোয় ধূসর পুরো এলাকা। এসব ভাটার কারণে অতিষ্ঠ জনজীবন। 

স্থানীয় বাসিন্দা মোছাম্মদ হাওয়া বেগম,পারুল বেগম ও ইউনুস ব্যাপারী বলেন, ‘ব্রিক ফিল্ডে প্রচুর গাড়ি যায়। এসব গাড়ির কারণে আমাদের বাড়ি, সবজির ক্ষেত, আশপাশের বাগানের গাছ ধুলো জমে থাকে। কতবার অভিযোগ করেছি, কিন্তু কোনো কাজ হয়নি! যখন বড় গাড়ি ভাটায় যায় আশপাশের পুরো এলাকায় ধুলোয় অন্ধকার হয়েছে যায়। ধুলো বালির কারণে সব সময় রোগবালাই লেগে থাকে। ধুলো কারণে চোখ জ্বালাপোড়া, হাশি, কাঁচি, শ্বাসকষ্ট ও হাঁপানির সমস্যা হচ্ছে। এ এলাকায় এখন বসবাসের অনুপোযোগী হয়ে গেছে।’

দীঘিনালার কেবিএম ব্রিকসের মালিকের মো.রাকিব বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইনে যেসব ধারা বা শর্ত দেয়া হয়েছে পার্বত্য চট্টগ্রামের প্রেক্ষাপটে তা মেনা চলা কঠিন। এখানে উন্নয়নের জন্য আমরা ইটভাটা চালু রেখেছি।’


খাগড়াছড়ি ইটভাটা মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জানান, ‘বর্তমানে জেলায় ইটভাটার সংখ্যা ৩৩টি। গতবছর ছিল ৩৮টি। ভূপ্রাকৃতিক গঠনের কারণে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণের সরকার যে আইন করেছে পার্বত্য এলাকায় তা মেনে চলা কঠিন। ফলে এখানে লাইন্সেস ছাড়াই ভাটা চলছে।’

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা জানান, ‘ইটভাটা সাধারণত নিয়ন্ত্রণ ও অনুমোদন দেয় পরিবেশ অধিদপ্তর। বনের কাঠ যাতে পরিবহন করতে না পেরে সেই বিষয়ে আমরা তদারকি করছে। টাস্কফোর্স করে ইটভাটায় বনের কাঠ পোড়ানো বন্ধ করতে হবে।’

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, ‘কোনো ভাটায় যদি গাছ পোড়ানো হয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। গত বছর আমরা ৪০ লাখ টাকা জরিমানা করেছি। আইন না মানলে এবার আরও বেশি জরিমানা করা হবে।’

খাগড়াছড়িতে পরিবেশ অধিদপ্তরের কোনো কার্যালয় না থাকায় চট্টগ্রাম থেকে তদারকির দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর। সেখানকার এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘আমরা খুব শিগগিরই খাগড়াছড়ির অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা