এক ফ্রেমে পুত্র-কন্যা সহ শাহরুখ খান
বলিউডের ক্লিন ইমেজ হিরো শাহরুখ খান। তবে বড় পুত্র আরিয়ান খান তার বাবার থেকে বেশি আলোচিত। মাদক মামলায় ছেলে আরিয়ানের জেল ঘুরে আসতে হয়েছিল। ভালোই বিপাকে পড়েছিল খান পরিবার। যদিও পরে, কোনও প্রমাণ না মেলায় বেকসুর খালাস ঘোষণা করা হয় আরিয়ানকে। সেসব এখন পুরো খবর।
বর্তমানে আরিয়ান খানের সময় কাটছে তার পোশাকের ব্র্যান্ড নিয়ে। গত বছর ছেলের ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে দেখা গিয়েছিল স্বয়ং শাহরুখ খানকে।
সম্প্রতি শাহরুখের সঙ্গে ভাইয়ের জন্য একটি বিজ্ঞাপন চিত্রে অংশগ্রহন করেছিল সুহানা খানও।
এবার এক ফ্রেমে বন্দি হলেন পুত্র-কন্যা সহ শাহরুখ খান। মূলত আরিয়ান খানের ব্র্যান্ডকে প্রোমোট করতেই এই উদ্যোগ নিল খান পরিবার। একই ফ্রেমে ধরা দিলেন শাহরুখ-আরিয়ান-সুহানা। ইতিমধ্যেই সেই ছবি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
এই প্রথম আরিয়ানের ব্রান্ডের প্রচারে দেখা যাবে বোন সুহানাকে। আরিয়ানের ‘ডিয়াভল’-এর প্রথম স্টক আসামাত্রই কয়েক ঘণ্টায় সোল্ড আউট হয়ে যায়।
‘ডিয়াভল’ কে প্রোমোট করতেই একসঙ্গে পর্দায় ধরা দিলেন এই ত্রয়ী। ছবিতে শাহরুখ-সুহানা ও আরিয়ান জুটি সুপার হিট। ছবির ক্যাপশনে লেখা ছিল ‘ট্রিপল থ্রেট’। ছবিতে সব থেকে আকর্ষণীয় এই তিন খানের স্টাইল। তিনটি আকর্ষণীয় জিন্সে সেজেছিলেন ৩ খান। শাহরুখ-আরিয়ান দু’জনের গায়েই ছিল একই ক্যাজুয়াল টি শার্ট। অন্যদিকে ছাই রঙের একটি স্পেগেটিতে দেখা যায় সুহানাকে।
এদিকে শিগগিরিই পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন আরিয়ান খান। ‘স্টারডম’ নামের একটি ওয়েব সিরিজ পরিচালনা করছেন তিনি।
একাধারে ব্যবসায়ী ও পরিচালক শাহরুখ পুত্র। আরিয়ান তার ব্র্যান্ডেরও বিভিন্ন বিজ্ঞাপনের পরিচলনা করেন তিনি। ব্র্যান্ডের সমস্ত বিজ্ঞাপনের শুটিং এবং ফটোশুটের তদারকিতে অংশ নেন। একজন পরিচালক হিসাবে যে কোনও শুটিংই খুঁটিয়ে তদারকি করেন শাহরুখ পুত্র।
অতীতের অন্ধকার অধ্যায় পিছনে ফেলে ক্যারিয়ার গোছাতে ব্যস্ত হয়ে পড়েছেন আরিয়ান । ছেলেকে সহযোগিতা করে চলেছেন শাহরুখ খানও।
নবীন নিউজ/জেড
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’