নবীন নিউজ, ডেস্ক ০৯ জানু ২০২৫ ১০:৩৫ এ.এম
শৈত্যপ্রবাহের কবলে দেশের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকাল ৯টায় এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ।
স্থানীয় আবহাওয়া অফিস বলছে, আকাশ কুয়াশাচ্ছন্ন না থাকলে আগামীকাল থেকে তাপমাত্রা আরও কমবে। এদিকে, উত্তরের হিম শীতল বাতাস ও তীব্র শীতে কাহিল হয়ে পড়েছে এ জনপদের মানুষ।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, চলতি মাসের ২ জানুয়ারি এ জেলায় একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। ওই দিন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এরপর থেকে ক্রমেই বাড়তে থাকে তাপমাত্রার পারদ। এসময়ের মধ্যে তাপমাত্রা ১২ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। সবশেষ বুধবার এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সকাল ৬টায় এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ। সকাল ৯টায় তাপমাত্রা আরেকটু কমে দাঁড়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরও বলেন, এখন থেকে কয়েকদিন ধারাবাহিকভাবে তাপমাত্রা কমতে থাকবে। আকাশ কুয়াশাচ্ছন্ন না থাকলে শুক্রবার তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে নামতে পারে।
এদিকে, হঠাৎ করে তাপমাত্রা কমে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন এ জেলার মানুষ। খুব প্রয়োজন ছাড়া তারা সকালে বাইরে বের হচ্ছেন না। রোদের জন্য অপেক্ষা করছেন। তবে সবচেয়ে বেশি কষ্টে আছেন নিম্ন আয়ের মানুষ। তীব্র শীত উপেক্ষা করে তাদের কাজে বেরোতে হচ্ছে। জেলার হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা।
নবীন নিউজ/এফ
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা