নবীন নিউজ, ডেস্ক ০৫ জানু ২০২৫ ০২:১৬ পি.এম
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে এক ইন্দোনেশীয় নারীকে হত্যার অভিযোগে সন্দেহভাজন বাংলাদেশি এক শ্রমিককে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (৪ জানুয়ারি) সেরদাংয়ের পুলিশ প্রধান এ এ আনবালাগান জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পুত্রজয়া থেকে ২৩ বছর বয়সি এক বাংলাদেশি নির্মাণ শ্রমিককে আটক করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, নিহত ইন্দোনেশিয়ান নারী (৩৯) ওই বাংলাদেশি যুবকের পরিচিত ছিলেন এবং ঈর্ষাপ্রবণ হয়ে হত্যাকাণ্ডটি ঘটিয়েছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।
গ্রেফতার বাংলাদেশি শ্রমিক পুত্রজয়ার প্রেসিন্ট ২০ এলাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত তাকে রিমান্ডে রাখা হয়েছে।
পুলিশ কর্মকর্তা জানান, দণ্ডবিধির ধারা ৩০২ অনুসারে হত্যাকাণ্ডের মামলাটি রুজু করা হয়েছে, যা দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড বা কমপক্ষে ৩০ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ১২টি রডের আঘাত দিয়ে শাস্তি দেয়ার বিধান রয়েছে।
পুলিশ জানায়, গত ৩১ ডিসেম্বর স্থানীয় সময় রাত ১০টার দিকে ৯৯৯ জরুরি নম্বরে একটি ফোনকলের মাধ্যমে রক্তাক্ত অবস্থায় অচেতন এক নারীর লাশ উদ্ধারের তথ্য জানান স্থানীয় হোটেলের এক কর্মী। ওই নারীকে পুচং এলাকার একটি হোটেলে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য বর্তমানে নিহতের লাশ সেরদাং হাসপাতালে রাখা হয়েছে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ