সংগৃহীত ছবি
রাশিয়াজুড়ে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। এর মধ্যে রুশ বাহিনীর জোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের বন্দর নগর ওডেসায় অন্তত ২০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৭৩ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর।
সামরিক অভিযানের গত ২ বছরে কৃষ্ণ সাগরের তীরবর্তী এই শহরটিতে যত আঘাত হেনেছে রুশ সেনারা, সেসবের মধ্যে এটিকে সবচেয়ে ভয়াবহ বলে বিবেচনা করা হচ্ছে।
শুক্রবার(১৫ মার্চ) সকাল থেকে রাশিয়াজুড়ে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ; ভোট শুরুরু কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় বেলা ১১ টার দিকে প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে ওডেসায়। সেটির আঘাতের পর ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। সে সময় দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ছোড়ে রুশ সেনারা।
সামরিক পরিভাষায় এ ধরণের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘ডবল ট্যাপ হামলা’ বলা হয়। জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র মারিয়ানা অ্যাভেরিনা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এই প্রথম ওডেসায় ‘ডবল ট্যাপ’ হামলা চালিয়েছে রুশ বাহিনী।
‘প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার পর জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ এবং ধ্বংসস্তূপ থেকে লোকজনদের উদ্ধার করার কাজ শুরু করেছিল। সে সময়েই দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে,’ সিএনএনকে বলেছেন মারিয়ানা অ্যাভেরিনা।
দ্বিতীবারের ক্ষেপণাস্ত্র হামলার আঘাতে ডেনিস কোলেসনিকভ (২৫) নামের এক জরুরি পরিষেবা কর্মী নিহত হয়েছেন। এছাড়া আহত ৭৩ জনের মধ্যে জরুরি পরিষেবা বিভাগের অন্তত ৭ জন কর্মী রয়েছেন বলে সিএনএনকে জানিয়েছেন ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল আন্দ্রিয়ে কোস্টিন।
শুক্রবার সন্ধ্যায় এক ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ বাহিনীর এই হামলাকে ‘ঘৃণ্য কাপুরুষতা’ উল্লেখ করে বলেছেন, ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী এই হাশলার সমুচিত জবাব দেবে। ধ্বংসস্তূপ থেকে লোকজনকে উদ্ধারে জরুরি পরিষেবা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
জাতিসংঘের ইউক্রেন বিষয়ক কর্মকর্তা ডেভিড ব্রাউন এক বিবৃতে রুশ বাহিনীর হামলাকে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলেছেন। নিহতদের পরিবারের সদস্যদের স্বান্তনাও দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ওডেসার সমুদ্রবন্দরটি ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর। বিশ্বের অন্যতম শীর্ষ গম-ভুট্টা উৎপাদনকারী দেশ ইউক্রেনের অধিকাংশ খাদ্যশস্য অন্যান্য দেশে পাঠানো হয় এই বন্দর থেকে। দেশটির নৌবাহিনীর সবচেয়ে বড় ঘাঁটিটির অবস্থানও ওডেসায়।
সূত্র : সিএনএন
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ