প্রবাসী স্ত্রীর কাছে যেতে ‘ভুয়া ভারতীয় পাসপোর্ট’ব্যবহার করে মুম্বাই বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন এক বাংলাদেশি নাগরিক।
বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোরে মুম্বাই থেকে বাহারাইন হয়ে জর্ডান যাওয়ার পথে তাকে আটক করে মুম্বাই ইমিগ্রেশন। ২৮ বছর বয়সী ওই বাংলাদেশি নাগরিকের নাম সাইফুল মোল্লা ইসলাম।
মুম্বাই পুলিশ সূত্রে জানা গেছে, সাইফুল ইসলামকে বিমানবন্দরে আটকের পর তল্লাশি চালিয়ে ভারতীয় নকল পাসপোর্টের পাশাপাশি ভুয়া ভারতীয় প্যান কার্ড, আধার কার্ড এবং বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন একজন বাংলাদেশি নাগরিক।
২০২৩ সালের শেষের দিকে ১০ হাজার রুপির বিনিময়ে দালালের মাধ্যমে অবৈধভাবে বেনাপোল সীমান্ত অতিক্রম করে তিনি ভারতে অনুপ্রবেশ করেন। এরপর কিছুদিন ছিলেন কলকাতায় তারপর চলে আসেন মুম্বাইয়ে।
মুম্বাইয়ে আসার পর পালঘর ডিস্ট্রিকের নালাসুপারায় বেশ কিছুদিন ছিলেন সাইফুল। এরপর গোয়ায় দালালের মাধ্যমে ৫০ হাজার রুপির বিনিময়ে ভুয়া ভারতীয় পাসপোর্ট বানান। এছাড়া দশ হাজার টাকা দিয়ে বানিয়ে নেন ভুয়া প্যান কার্ড এবং আধার কার্ড।
মুম্বাই শহর পুলিশ এবং মুম্বাই স্পেশাল ব্রাঞ্চ এর কনস্টেবল সুপ্রিয়া লোন্ডে বলেন, অভিযুক্তের বিমান সকাল ৬.৩০ মিনিটে। কিন্তু যখন রাত ২.৪৫ মিনিট তখনই অভিযুক্ত ইমিগ্রেশন কাউন্টারে চলে আসেন। আচার আচরণে তাকে বেশ সন্দেহজনক মনে হওয়ায় আরও জিজ্ঞাসাবাদের জন্য উইং ইনচার্জ দীনেশ পিংগুলকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। সেখানেই জিজ্ঞাসাবাদে তার অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীর পরিচয় প্রকাশ পায়।
জানা যায়, এ বারই প্রথম নয়। এর আগেও ২০১৮ সালে ২০ হাজার রুপির বিনিময়ে দালালের মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন তিনি। সে সময় তিন মাস একটানা ছিলেন কলকাতায় এরপর ফিরে যান নিজের দেশে। এবারও ভারতে অনুপ্রবেশের জন্য একই রুট ব্যবহার করেছিলেন তিনি।
পুলিশ আরও জানায়, অভিযুক্তের শেষ গন্তব্য ছিল জর্ডান কারণ সেখানেই তার স্ত্রী বেশ কয়েক বছর যাবত কর্মরত। প্রবাসী স্ত্রীর কাছে পৌঁছাতেই মরিয়া হয়ে উঠেছিলেন ওই বাংলাদেশি যুবক। আটকের পর তাকে তুলে দেওয়া হয় মুম্বাই শহর পুলিশের হাতে। তার বিরুদ্ধে ভারতীয় পাসপোর্ট অ্যাক্ট, ১৪ ফরেনার্স অ্যাক্টসহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।
নবীন নিউজ / আ
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ