রবিবার ১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

দুই-চার টাকার ফুলকপি রাজধানীতে ২০-২৫ টাকা

নবীন নিউজ ডেস্ক ০৪ জানু ২০২৫ ১০:৪৫ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

ঢাকার বাজারে ক্রেতাকে একটি ফুলকপি কিনতে হচ্ছে ২০ থেকে ২৫ টাকা দিয়ে। অথচ এই একই ফুলকপি মাঠ পর্যায়ে ৫ টাকাও বিক্রি করতে পারছেন না কৃষকরা। এতে উৎপাদন খরচও উঠছে না। কিছু কিছু এলকায় ফুলকপি বিক্রি করতে না পেরে গরুকে খাওয়াচ্ছেন কৃষক। 

মানিগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়েনের আইরমারা গ্রামের কৃষক বশির আহমেদ গত বছর ১২ বিঘা জমিতে ফুলকপি চাষ করে লাভবান হন। তাই তিনি এবার ২০ বিঘা জমিতে ফুলকপি চাষ করেন। তবে দাম কমে যাওয়ায় খরচ ওঠাতেই হিমশিম খাচ্ছেন তিনি। 

বর্তমানে সাটুরিয়ায় ফুলকপি বিক্রি হচ্ছে ৫ টাকা কেজিতে। গত কয়েকবছরে ফুলকপিতে লাভ বেশি হওয়ায় এবার বেড়েছে আবাদ। এতেই কপাল পুড়েছে সব কৃষকের। লাভ তো দূরের কথা, আবাদ বেশি হওয়ায় প্রতি বিঘা জমিতে কৃষকের ক্ষতি হয়েছে প্রায় ২০ হাজার টাকার মতো।

কৃষক বশির আহমেদ বলেন, ফুলকপির দাম একেবারে কম। ভালো মানের ফুলকপি ৫ টাকা প্রতিপিস বিক্রি করছি। একবিঘা জমির ফুলকপি বিক্রি করেছি ২০,০০০ টাকা। অথচ জমি তৈরি, সার, বীজ, শ্রমিক খরচ— সব মিলে  ৫০,০০০ টাকা খরচ হয়েছে। আসলে আমাদের বাজার ব্যবস্থা ঠিক নেই। আমরা ভালোভাবে ফসল ফলালেও আমাদের চিন্তা; মাঠ ভরা ফসল বিক্রি করবো কীভাবে?

আরেক কৃষক বলেন, সাভার থেকে এক বিঘা জমির ফুলকপি ঢাকার বাজারে ৩টি ট্রাক ভরে নিয়েছি। বিক্রি করেছি ৩০,০০০ থেকে ৩৫,০০০ টাকা। আমার ২০,০০০ টাকার মতো ক্ষতি হয়েছে।

শুধু বশির নন বগুড়ায়, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার কৃষকের একই অবস্থা। তারা বলছেন, ভালো মানে ফুলকপি ৫ টাকা কেজি বিক্রি হচ্ছে; অথচ উৎপাদন খরচ কেজিপ্রতি পড়ছে ১৫ টাকা করে। আবার কিছুটা ছোট আকারের ফুলকপির প্রতিকেজি বিক্রি হচ্ছে ৩ থেকে ৪ টাকায়। 

এদিকে রাজধানীর কল্যাণপুর, শেওড়াপাড়া, মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে দেখা গেছে, এসব বাজারে ভালোমানের একটি ফুলকপি বিক্রি হচ্ছে ২৫ টাকা করে।

মানিকগঞ্জ জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. মোশেদ আল মাহমুদ বলেন, ফুলকপির দাম কমে গেছে। কৃষক যেন ভাল দাম পান, এরজন্য  আমরা কাজ করছি। যেখানে চাহিদা বেশি, সেখানে যেন পণ্য বিক্রি করতে পারে সেই খোঁজ আমরা দিচ্ছি। আমরা বাজার সৃষ্টির মাধ্যমে তাদের সঙ্গে কাজ করছি। কৃষকদের পণ্য বিপণন ও কোন সময় পণ্যের চাহিদা বেশি সেটা আমরা জানিয়ে দিচ্ছি।

সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, বাজারে বিভিন্ন ধরনের  শীতের সবজি চলে এসেছে, তাই এখন কৃষক দাম কম পাচ্ছেন। আবার এখন যারা এ সবজি চাষ করছেন, তারা আগামি মাসে (ফেব্রুয়ারি) ভালো দাম পাবেন; তখন প্রতিকেজি ৬০-৭০ টাকা বিক্রি হবে ফুলকপি।

তিনি আরও বলেন, কখন কোন সবজি করলে আগাম বাজার ধরতে পারবেন, দাম ভালো পাবেন, ফলন বেশি পাবেন— এটা আমরা কৃষকদের জানাচ্ছি। কৃষক কীভাবে উৎপাদন খরচ কমাবেন, সেটাও আমরা প্রশিক্ষণ দিচ্ছি।

কৃষি পলিসি নিয়ে কাজ করছেন ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের রিসার্চ ফেলো ফারহানা নার্গিস বলেন, বাজার মনিটরিং বিষয় সঠিকভাবে করতে হবে। মাঝপথে অনেক চ্যানেল আছে সেটা যতটা কমিয়ে আনা যায়, তত ভালো। সেইসঙ্গে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের প্রতিনিয়ত কৃষকের সঙ্গে যোগাযোগ করতে হবে। কৃষক যেন ন্যায্য মূল্য পান।

তিনি আরও বলেন, লাভ না হলে তারা ফসল ফলাতে উৎসাহী হবেন না। আর এরজন্য প্রয়োজন বাজার ব্যবস্থাপনায় সঠিক পদক্ষেপ; চাহিদা ও উৎপাদনের ভারসাম্য রাখা।

নবীন নিউজ/ পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা