নবীন নিউজ, ডেস্ক ০২ জানু ২০২৫ ১১:১৮ এ.এম
ইসলাম শান্তি, সুবিচার এবং সামাজিক শৃঙ্খলার ধর্ম। আর্থিক বিষয়ে ইসলামের নির্দেশনা সুস্পষ্ট, যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে ন্যায় ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে সহায়তা করে। বর্তমান সময়ে বিভিন্ন প্রয়োজনে লোন গ্রহণ একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে বাড়ি নির্মাণের মতো বড় কাজের ক্ষেত্রে।
তবে মুসলিমদের জন্য প্রশ্ন থেকে যায়, এসব লোন গ্রহণে ইসলামের দৃষ্টিভঙ্গি কী?
সরকারি লোন যদি সুদভিত্তিক হয়, তাহলে তা ইসলামের দৃষ্টিতে গ্রহণ করা জায়েজ হবে না। কারণ সুদকে ইসলামে স্পষ্টভাবে হারাম ঘোষণা করা হয়েছে এবং এটি অত্যন্ত বড় গুনাহর অন্তর্ভুক্ত। রসুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ সম্পর্কে অত্যন্ত কঠোর সতর্কবার্তা প্রদান করেছেন।
১. হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের গুনাহর সত্তরটি স্তর রয়েছে। তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্র স্তর হলো আপন মাকে বিবাহ (যেনা) করা। (সুনানে ইবনে মাজাহ-২২৭৪)
২. ইবনু মাসউদ (রা.) হতে বর্ণিত আরেকটি হাদিসে বলা হয়েছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোর, সুদদাতা, সুদের সাক্ষীদ্বয় এবং সুদের হিসাব লেখককে অভিশাপ দিয়েছেন। (মুসলিম-১৫৯৮)
এ হাদিসগুলো সুদভিত্তিক লেনদেনের ভয়াবহতা এবং ইসলামে এর নিষেধাজ্ঞার গুরুত্ব স্পষ্টভাবে নির্দেশ করে।
ইসলামের নির্দেশনা অনুযায়ী, সুদভিত্তিক লোন গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদিও বাড়ি নির্মাণ একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনে অন্তর্ভুক্ত, তবে ইসলামী জীবনযাপনে সর্বাগ্রে আল্লাহর বিধান ও রসুলের সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা মেনে চলা অপরিহার্য।
যেহেতু আপনার কোনো সুদমুক্ত উপায় নেই, তাই আপনাকে আল্লাহর ওপর ভরসা করে তার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে, যথাসম্ভব সুদমুক্ত বিকল্প খুঁজতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুদ থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। আমিন।
নবীন নিউজ/জেড
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?