নবীন নিউজ ডেস্ক ০১ জানু ২০২৫ ০৯:৫৭ এ.এম
সংগৃহীত ছবি
শখ করে কুকুরের নাম রেখেছিলেন ‘লাভলু’। সোমবার ঘটা করে কুকুরের জন্মদিনও পালন করেন তার মালিক জিহাদ মিয়া। যা পছন্দ হয়নি প্রতিবেশী রতন মিয়ার। টেঁটাবিদ্ধ করে কুকুরটিকে হত্যা করেন তিনি।
মঙ্গলবার দুপুরে বিচার দাবিতে মরদেহ নিয়ে থানার সামনে হাজির হন এলাকাবাসী।
হত্যার ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে রায়পুরা থানায় লিখিত অভিযোগ করেন কুকুরের মালিক জিহাদ মিয়া। ঘটনাটি ঘটেছে, নরসিংদীর রায়পুরা পৌর শহরের রামনগরহাটি (কাশ্মিরহাটি) এলাকায়।
জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজ ‘ইটস কাশ্মির’ নামে পেজের মালিক জিহাদ মিয়া।
তিনি কুকুরটিকে নিয়ে বিনোদনমূলক কনটেন্ট তৈরি করে ফেসবুকে আপলোড করতেন। যা দেশ-বিদেশের মানুষ দেখতেন। মিলিয়নের ওপর ভিউ হতো কনটেন্টগুলো। রাতারাতি কুকুরটি ভাইরাল লাভলু নামে ভিউয়ার্সদের কাছে পরিচিতি পেতে থাকে।
সোমবার ঘটা করে শতাধিক মানুষের উপস্থিতিতে কুকুরটি জন্মদিনও পালন করা হয়। সেই কুকুরকে এভাবে মারার বিষয়টি সহজভাবে নিতে পারেননি এলাকাবাসী। ঘটনার পর বিচারের দাবিতে মরদেহ নিয়ে থানার সামনে জড়ো হন কয়েক শ মানুষ। সেখানে কুকুরের মালিক জিহাদকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
অভিযোগ সূত্র জানা যায়, মঙ্গলবার দুপুরে মুরগি খেয়ে ফেলার অভিযোগ তুলে ভাইরাল কুকুর লাভলুকে টেঁটাবিদ্ধ করে হত্যার অভিযোগ উঠে প্রতিবেশী রতন মিয়ার নেতৃত্বে কয়েকজনের বিরুদ্ধে।
ঘটনার পর জড়িত রতন মিয়া ও তার সহযোগীদের গিয়ে এলাকায় পাওয়া যায়নি। এ কারণে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। রতন মিয়ার মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।
এদিকে ভাইরাল কুকুর লাভলু হত্যার খবর ফেসবুক পেজ ‘ইটস কাশ্মির’ পেজে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় উঠে। নেটিজেনরা জড়িত ব্যক্তি ও তার সহযোগীদের আইনের আওতায় এনে বিচার দাবি জানিয়েছেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, কুকুরটি মেরে ফেলার ঘটনার থানায় লিখিত অভিযোগ করেছে তার মালিক জিহাদ। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা