শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

র‍্যাবের পোশাক পরে সাড়ে ২৮ লাখ টাকা লুট

নবীন নিউজ, ডেস্ক ৩০ ডিসেম্বার ২০২৪ ০৩:৪৩ পি.এম

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের সাড়ে ২৮ লাখ টাকা লুটে নেওয়ার ঘটনায় ১১ জন আন্তজেলা ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোসবাসটিও উদ্ধার করা হয়েছে। তারা র‍্যাবের পোশাক পরে খেলনা পিস্তল নিয়ে লুট করেছিল বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৩০ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) মো. জিয়াউর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাতিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে জীবন পারভেজ রেজা (৪৭), একই গ্রামের মৃত. আব্দুল জলিলের ছেলে বাচ্চু মিয়া (৪৭), একই গ্রামের মৃত. তুফান মণ্ডলের ছেলে রবিউল করিম (৪৫), মৌলভীবাজারের রাজনগর থানার করতল গ্রামের মৃত. ময়না মিয়ার ছেলে আবজাল মিয়া উজ্জ্বল (৪০), ঝালকাঠি জেলার নলছিড়ি থানার জুরকাঠি গ্রামের মৃত. আব্দুল খালেকের ছেলে মো. জয় (৪০, চাঁদপুর জেলার মতলব উত্তর থানার সাতবাড়িয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে সুমন মিয়া (৪০), শেরপুরের শ্রীরবদি থানার ধাতুয়া গ্রামের মৃত. সৈয়দুল রহমানের ছেলে মো. সুমন (৪৭), পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বড়মাছুয়া গ্রামের হোসেন আলীর পুত্র শাহাদাত হোসেন (৫৫), জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার মানিকপাড়ার মৃত. আনারুলের ছেলে মো. আপেল (৩৬), পাবনার চাটমোহর থানার নবীন পূর্বপাড়া গ্রামের মৃত. আবুল হোসেন সরদারের ছেলে শহিদুল ইসলাম (৪৪) ও চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ভুটাল হাজিবাড়ি গ্রামের আব্দুল রহিমের ছেলে মোস্তফা কামাল জয় (৪৭)।

এর আগে, রোববার (২৯ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানান, র‍্যাবের পোষাক পড়ে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ২৮ লাখ ৫৫ হাজার টাকা লুটের ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে। এ ঘটনায় ১১ জন আন্তজেলা ডাকাত সদস্যকে গ্রেপ্তারের পাশাপাশি ডাকাতির কাজে ব্যবহৃত একটি ‘এক্স নোহা’ মাইক্রোবাস, একটি মোটরসাইকেল, চাবি ও কাভারসহ একজোড়া হাতকড়া, ডাকাতির কাজে ব্যবহৃত র‍্যাবের দুইটি কটি, কাভারসহ একটি খেলনা পিস্তল, চার্জারসহ একটি ওয়াকিটকি, ১৭টি মোবাইল ও লুট হওয়া টাকার মধ্যে কিছু টাকা উদ্ধার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ ডিসেম্বর বিকেলে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এ কর্মরত মো. মামুনুর রশিদ এবং মো. জোনায়েদ রহমান মিরাজ মোট ২৮ লাখ ৫৫ হাজার টাকা নিয়ে মেসার্স মীর ট্যাভেলস্ নামক ডাচ্ বাংলার মাস্টার এজেন্ট ব্যাংক থেকে মোহনপুর ডাচ্ বাংলা এজেন্ট আউটলেট এবং কয়রা ডাচ্ বাংলা আউটলেটের চাহিদাকৃত টাকা নিয়ে মোটর সাইকেলযোগে যাওয়ার পথে উল্লাপাড়ার পাবনা-ঢাকা মহাসড়কের এলাকায় ডাকাতরা একটি মাইক্রোবাস থেকে র‍্যাবের কটি পড়ে ৫ থেকে ৬ জন ব্যক্তি রাস্তায় নেমে মোটর সাইকেলটি সংকেত দিয়ে থামায়। এ সময় র‍্যাবের কটি পোষাকধারিরা দুজনকে তাদের বহনকৃত টাকার ব্যাগসহ জোরপূর্বক মাইক্রোবাসের মধ্যে তুলে নেয় এবং তাদের হাতকড়া পরিয়ে দেয়, চোখ ও হাত বাঁধাসহ তাদের শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়িভাবে কিলঘুষি ও চর থাপ্পড় মারে। এ সময় তাদের নিকটে থাকা নগদ ২৮ লাখ ৫৫ হাজার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে তাড়াশ থানাধীন রাজশাহী-বনপাড়া মহাসড়কের হামকুরিয়া ৯ ও ১০নং ব্রিজের মাঝামাঝি স্থানে চোখ ও হাত বাঁধা অবস্থায় মাইক্রোবাস থেকে ফেলে দ্রুত চলে যায়। এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) মো. জিয়াউর রহমান বলেন, গত দুতিন দিনে তাদেরকে বিভিন্ন জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং পর্যায়ক্রমে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর বিকেলে উল্লাপাড়ার বগুড়া-নগরবাড়ি মহাসড়ক থেকে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের টাকা নিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় দুজনকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। পরে টাকা ছিনিয়ে নিয়ে জেলার তাড়াশ এলাকার মহাসড়কে অপহৃত দুজনকে নামিয়ে দেয় তারা।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা