নবীন নিউজ, ডেস্ক ৩০ ডিসেম্বার ২০২৪ ১০:৪৪ এ.এম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ঢালে অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক সিএনজি যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় এক শিশুসহ আহত হয়েছে আরও পাঁচজন। রোববার (২৯ ডিসেম্বর) বিকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আছিয়া বেগম (৬৫)। তার বাড়ি খুলনা জেলায় বলে জানা গেছে। আহত ৫ জনের মধ্যে তাৎক্ষণিকভাবে আলেয়া খাতুন (৬০), শফিকুল ইসলাম (৬৫) ও অর্থি (১০) এর পরিচয় জানা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রোববার বিকালের দিকে মোগরাপাড়া চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে উল্টোপথে গজারিয়ার দিকে যাচ্ছিল একটি সিএনজি। পথে সিএনজিটি মহাসড়কের সোনারগাঁও অংশের মেঘনা সেতুর ঢালে ঢাকাগামী দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান এক নারী। এ ঘটনায় দশ মাস বয়সী এক শিশুসহ আহত হন আরও পাঁচজন।
দুর্ঘটনায় আহত আলেয়া খাতুন বলেন, গজারিয়া উপজেলায় আনোয়ার গ্রুপে আমার ছেলে রাকিব কাজ করে। ছেলের সঙ্গে দেখা করতে বেআইন, ছেলের বউসহ পরিবারের সদস্যদের নিয়ে যাচ্ছিলাম। পথে দুর্ঘটনার শিকার হই।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্র জানা গেছে, সড়ক দুর্ঘটনায় আহত দুজন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তারা হলেন শফিকুল ইসলাম (৬৫) ও অর্থি (১০)। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ বলেন, এখন পর্যন্ত একজন নিহত হওয়ার খবর জেনেছি। শুনেছি বাকিরা চিকিৎসাধীন। বিস্তারিত পরে বলতে পারবো।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা