কুয়েত। ফাইল ছবি
কুয়েতে বসবাসরত অবৈধ অভিবাসীদের জন্য বড় সুখবর দিয়েছে দেশটির সরকার। কুয়েতে বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৪ মার্চ) জানিয়েছে, যেসব অভিবাসী অবৈধভাবে কুয়েতে বসবাস করছেন তাদের তিন মাসের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।
এই তিন মাস অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। যা আগামী ১৭ মার্চ থেকে শুরু হয়ে ১৭ জুন পর্যন্ত বলবৎ থাকবে।
পবিত্র রমজান মাস এবং শেখ মিশাল আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ নতুন আমির হওয়ায় এই সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।
এই সময়ের মধ্যে অবৈধ অভিবাসীরা নির্দিষ্ট জরিমানা প্রদান করে বৈধ হতে পারবেন। বৈধ হতে প্রতিদিনের জন্য ২ দিনার এবং সর্বোচ্চ ৬০০ দিনার জরিমানা দিতে হবে। যা বাংলাদেশি অর্থে প্রায় ২ লাখ ১৫ হাজার টাকার সমান।
যারা জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন না তারা যে কোনো দিক দিয়ে কুয়েত ছাড়তে পারবেন। এজন্য তাদের কোনো জরিমানা করা হবে না। তবে যারা চলে যাবেন তারা নতুন অনুমতি নিয়ে আবারও কয়েতে ফিরতে পারবেন বলে এক বিবৃতিতে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এই সাধারণ ক্ষমার সময় যারা জরিমানা দিয়ে বৈধ হবেন না বা চলে যাবেন না তাদের পরবর্তীতে আটক করা হবে এবং নিজ দেশে ফেরত পাঠানো হবে। এরপর তারা কখনো আর কুয়েতে ফিরতে পারবেন না এবং ফেরত পাঠানোর সময় আইন অনুযায়ী জরিমানা আদায় করা হবে।
যারা প্রশাসনিক সমস্যায় আছেন এবং যাদের বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে তাদের রেসিডেন্সি অ্যাফেয়ার্স বিভাগে আবেদন করতে হবে। এরপর যাছাই-বাছাই করে জানিয়ে দেওয়া হবে তারা কুয়েতে থাকার যোগ্য কি না।
কুয়েতে বর্তমানে কয়েক হাজার অবৈধ অভিবাসী রয়েছেন। যদিও এটির নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করে না দেশটির সরকার। এরআগে ২০২১ সালে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশটি। সূত্র: কুয়েত টাইমস
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ