নবীন নিউজ ডেস্ক ২৪ ডিসেম্বার ২০২৪ ০১:০৮ পি.এম
সংগৃহীত ছবি
ভারতের রাজস্থানে একাধিক মামলার আসামি মাদক পাচারকারী সুনীল যাদব যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্টকটন শহরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। কুখ্যাত চোরাকারবারী হিসেবে পরিচিত সুনীল পাকিস্তানের রুট ব্যবহার করে ভারতে মাদক পাচার করতেন বলে জানা যায়।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদন মতে, কয়েক বছর আগে ৩০০ কোটি টাকার মাদকের চালান আটকের ঘটনায় নাম উঠেছিল সুনীল যাদবের।
এদিকে, সুনীল যাদবের হত্যার দায় স্বীকার করেছে আলোচিত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের অংশ হিসেবে পরিচিত গ্যাংস্টার রোহিত গোদারা।
এক বিবৃতিতে তিনি বলেন, আমাদের ভাই অঙ্কিত ভাদুকে বন্দুকযুদ্ধে হত্যা করার জন্য সে (সুনীল) পাঞ্জাব পুলিশের সাথে কাজ করেছিল। আমরা তার প্রতিশোধ নিয়েছি।
গোদারা আরও বলেন, ‘অঙ্কিতকে বন্দুকযুদ্ধে হত্যার সাথে সে জড়িত, এই তথ্য ছড়িয়ে পড়ার পরই যাদব দেশ ছেড়ে পালিয়ে যায়। যুক্তরাষ্ট্রে সে আমাদের ভাইদের সম্পর্কে তথ্য শেয়ার করছিল।’
ভারতের নিরাপত্তা সংস্থার সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলছে, রাহুল নাম দিয়ে একটি জাল পাসপোর্ট ব্যবহার করে দুই বছর আগে যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়েছিলেন সুনীল যাদব।
সংশ্লিষ্ট সূত্রের মতে, সুনীল যাদব একসময় লরেন্স বিষ্ণোই এবং রোহিত গোদারার ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। কিন্তু অঙ্কিত ভাদু হত্যাকাণ্ডের পর তারা তার বিরুদ্ধে চলে যায়।
সুনীল যাদবকে কীভাবে গুলি করে হত্যা করা হয়েছে, তা জানতে তদন্ত করছে পুলিশ।
সূত্র: এনডিটিভি
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ