প্রতীকী ছবি।
ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের ছবি তোলার জন্য ভাড়া করা ক্যামেরাম্যানের সঙ্গে পালিয়েছে বোন! এ যেন সিনেমার এক ঘটনা। বিশেষ করে বলিউডের অনেক সিনেমায় দেখা যায় বিয়ের আসর থেকে কনেকে নিয়ে পালিয়ে যায় প্রেমিক।
বাস্তবেও অনেকটা এমন কাণ্ড হলো ভারতের বিহারের এক বিয়েবাড়িতে। তবে এবার কনে নয়, বরের বোনকে নিয়ে পালাল বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া করা ক্যামেরাম্যান।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, এ ঘটনাটি গত ৬ মার্চের, বিহারের মুজফফরপুর জেলার চাঁদওয়ারাঘাট দামোদরপুর গ্রামের। পারিশ্রমিকের বিনিময়ে ক্যামেরাম্যান যুবকের সঙ্গে চুক্তি হয়েছিল ওই পরিবারের। বিয়েবাড়িতে হাজির হয়ে কাজও করছিলেন তিনি। ছবি ধারণ করার সময়ই বরের বোনের সঙ্গে ঘনিষ্টতা হয় ক্যামেরাম্যানের। এরপর ওই বিয়ের অনুষ্ঠান থেকেই পালিয়ে যায় দুজন।
এ ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছে তরুণীর পরিবার। পুলিশ সূত্রে জানা যায়, তরুণীর পরিবারের অভিযোগ ৬ মার্চ বিয়ের অনুষ্ঠান থেকেই মেয়েকে নিয়ে পালায় ক্যামেরাম্যান যুবক। মেয়ের খোঁজে যুবকের বাড়িতেও গিয়েছিলেন তাঁরা। তবে তাঁকে বাড়িতে পাওয়া যায়নি।
এদিকে বিহার পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত খোঁজ মেলেনি পলাতক যুগলের। মোবাইল ফোন ট্র্যাক করে খোঁজ চালানো হচ্ছে।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ