ইবাদ খান ও খাদিজা আক্তার। ছবি : সংগৃহীত
চাঁদপুরে ধুমধাম করে বিয়ের মাত্র ২ দিন যেতে না যেতেই বাসায় চিরকুট লেখে পুরোনো প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় নববধূ। এতে রাগ, ক্ষোভ আর অপমানে বিষপানে আত্মহত্যা করেছেন স্বামী।
মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় শহরের কোড়ালিয়ায় নববধূর ভাড়া বাসার এক কক্ষে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
নিহত ইবাদ খান চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য সুলতানা বেগম ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম খানের ছেলে। তিনি একটি বেসরকারি হাসপাতালের মার্কেটিংয়ে কাজ করতেন। পরিবারে দুই ভাইবোনের মধ্যে তিনি বড়।
পলাতক নববধূ খাদিজা আক্তার চাঁদপুরের বিআইডব্লিউটিএর পরিদর্শক পাইলট দিদারুল আলমের মেয়ে।
স্থানীয়রা জানান, ৮ মার্চ পারিবারিকভাবে ইবাদের সঙ্গে খাদিজার বেশ ধুমধাম করেই বিয়ে হয়েছিল। নববধূ খাদিজা ১১ মার্চ স্বামীর বাড়িতে আসার কথা থাকলেও সে অসুস্থ দাবি করে পরদিন মঙ্গলবার যাওয়ার কথা জানায়। কিন্তু সোমবার রাতেই খাদিজা একটি চিরকুট লিখে তার পুরোনো প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। যা জানতে পেরে ইবাদ ১২ মার্চ তার শ্বশুরবাড়িতে থেকে তার বাবা-মাকে বিষয়টি অবগত করে। পরে বিকেলে ইবাদের বাবা-মা ছেলের শ্বশুরবাড়িতে যান।
এতে খাদিজার বাবা ইবাদের বাবাকে থানায় গিয়ে অভিযোগ করার পরামর্শ দেন। এ সময় ইবাদ অন্য কক্ষে ছিলেন। পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে হঠাৎ চেঁচামেচির শব্দ শুনে ওই কক্ষে গিয়ে দেখে ইবাদ বিষ খেয়ে ছটফট করছে। এরপর হাসপাতালে নেওয়ার আগেই ইবাদ মারা যায়।
এ বিষয়ে ইবাদ খানের মা সুলতানা বেগম বলেন, বুধবার (১৩ মার্চ) ময়নাতদন্ত শেষে বাদ আসর ইবাদের জানাজা শেষে নিজ বাড়ির কবরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় নববধূ খাদিজা আক্তারের উপযুক্ত বিচার চাচ্ছি।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম বলেন, ইবাদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা