নবীন নিউজ ডেস্ক ২১ ডিসেম্বার ২০২৪ ০৬:২৫ পি.এম
ছবি- সংগৃহীত।
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘এখন যেন আমাদের মনে না হয় যে আমাদের অপজিশন নাই, যাই খুশি তাই করব। আপানারা ওই জিনিসটা দাঁড় করান। আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না।’
শনিবার (২১ ডিসেম্বর) নিজের ফেসবুকে শেয়ার করা ভিডিওতে এসব কথা বলতে শোনা যায়।
বেসরকারি টিভিতে দেওয়া সাক্ষাৎকারটির বিষয়ে জানা যায়নি।
আন্দালিব রহমান পার্থ বলেন, ‘এই জনগণ ৫০ বছরই তো রাজনীতিবিদদের দেখেছে। আজকে এখানে আমার সব কথা বলা উচিত না। কিন্তু মনে হলো রক্ষী বাহিনীর কথা কেন এখন মনে পড়ল? এই রক্ষী বাহিনীর পরেও কি ২০০৮ সালে আওয়ামী লীগ নির্বাচিত হয় নাই? আওয়ামী লীগ এমপি বানায় নাই? এই ইয়াবা বদি, বিচ্ছু শামসুদের কি এসপিরা স্যালুট দেয় নাই? এগুলোই বাস্তব।’
পার্থ বলেন, ‘আমরা পলিটিকস করি আমরা জানি, যদি রাজনীতিবিদ ভালো না হয় যতই সেমিনার করি কোনো লাভ হবে না। দেশে একজন ভালো মানুষ লাগবে সব ঠিক হয়ে যাবে। আমি বলতে চাচ্ছি আপনারা আজকে ভালো রাজনীতিবিদ আনার জন্য সেমিনার করেন। আপনাদেরকে শ্রদ্ধার সাথে বলছি, যদি শেখ হাসিনা টিকে যেত এই সেমিনার কি হতো? আমরা যখন মার খেতাম, এই আন্দোলনের আগে আমাদেরকে যখন ধরে নিয়ে যেত।
ছাত্রদল কিংবা জামায়াত করলেই যখন মৃত্যুটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল। তখন কিন্তু আমরা সেমিনার হতে দেখি নাই।’
এই রাজনীতিবিদ আরো বলেন, ‘হেফাজতের বাচ্চা বাচ্চা ছেলেদের যখন কান ধরে উঠাত-বসাত সেই সময় কিন্তু আমাদের গায়ে লাগে নাই। গায়ে লেগেছে যখন নর্থ সাউথ আর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গোলাগুলি হয়েছে। কেন? কারণ সেখানে আমার ভাই-বোনেরা পড়ে।
আপনার যখন নৈতিক অবক্ষয় হবে, সব দিক থেকেই হবে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রত্যেকটি সেক্টর খারাপ। আপনি কোথায় পাবেন ভালো রাজনীতিবিদ। কে রাজনীতি করবে? গত ২০ বছরে কারা রাজনীতি করেছে? মাথা যদি ঠিক না থাকে কিছুই ঠিক থাকবে না। আপনারা তাই করুন যাতে আগামীতে ভালো মানুষরা রাজনীতিতে আসে।’
নবীন নিউজ/ পি
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’