মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

স্বৈরাচারী আ.লীগ আমাদের ঐক্য বিনষ্টের চেষ্টা চালাচ্ছে: মামুনুল হক

নবীন নিউজ ডেস্ক ১০ আগষ্ট ২০২৪ ১০:৩৩ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ৫ আগস্টের গণ অভ্যুত্থান রচিত হয়েছে দেশের ছাত্র জনতার দৃঢ় ঐক্যের মাধ্যমে। এই ঐক্যে যেভাবে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা ছিল, একইভাবে টেকনাফ থেকে তেতুলিয়ায়-হাটহাজারী থেকে রহমানিয়ায় আমাদের মাদ্রাসার ছাত্ররাও হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে এক অটুট বন্ধন তৈরি করেছিল। স্বৈরাচারী আওয়ামী সরকার বহু সময় ধরে চেয়েছিল জাতির মধ্যে বিভেদ তৈরি করতে। স্বাধীনতার ৫০ বছর পরও তারা রাজাকার রাজাকার নাম দিয়ে এদেশের মানুষদের দাবিয়ে রাখা ষড়যন্ত্র করেছিল। আমরা সকলে এখন ঐক্যবদ্ধ, কিন্তু এই ঐক্যের পতন ঘটাতে স্বৈরাচারী আ.লীগ এখনো চেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন পর্যায়ক্রমে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের উৎখাত এবং স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে পরিনত হয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগস্ট দ্বিতীয় স্বাধীনতার মর্যাদা পেয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) বাদ জুম’আ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত ছাত্র-জনতার উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত ছাত্র-জনতা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত এবং যারা আহত হয়েছেন তাদের আশু সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় মামুনুল হক বলেন, এই আন্দোলনের প্রধান কথা ছিল, যেটা ৭১’র মুক্তিযোদ্ধাদের শ্লোগান ছিল বৈষম্য এবং অবিচার রোধ করা। বৈষম্যের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। সেই বৈষম্যের বিরুদ্ধেই ২০২৪ সালেও ছাত্র-জনতা অভূতপূর্ব গণঅভ্যুত্থান সম্পাদন করেছে। 

তিনি বলেন, অভ্যুত্থান দুই রকমের হয়, সামরিক অভ্যুত্থান ও গণঅভ্যুত্থান। আমরা কোন সামরিক অভ্যুত্থান করিনি, বাংলাদেশের মানুষ এবার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘদিনের স্বৈরাচার ও ফ্যাসিবাদের যাঁতাকল থেকে দেশকে, মানুষকে, জাতিকে মুক্ত এবং স্বাধীন করেছে।

তিনি আরও বলেন, বৈষম্যকে উৎখাত করার জন্য বিভেদের যত দেয়াল আছে সেগুলোকে ভেঙে দিতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলন সেই কাজটি করতে সক্ষম হয়েছে। সমাজকে নানা শ্রেণিপেশায় যেভাবে বিভক্ত করে রেখেছি, নিজেদের মধ্যে বিভেদের দেয়াল তৈরি করে রেখেছি, যে কারণে আমরা সেই দেয়ালগুলো উতরে এক কাতারে দাঁড়াতে পারি না। আর এ কারণেই জালিমশাহীরা সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে সুযোগ পায়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাওলানা ফয়জুল্লাহ সন্দ্বীপি, মুফতি বশিরুল্লাহ, মাওলানা মনির হোসাইন কাসেমী প্রমুখ ।

এ সময় আন্দোলনের স্মৃতিচারণ ও অভিজ্ঞতা বর্ণনা করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক কমিটির সদস্য সাইদুর রহমান, থানা সমন্বয়ক মো. জাবের, তৌহিদুল ইসলাম, আবু সাঈদ মো. নাঈম, চিটাগাং রোডের প্রধান সমন্বয়ক নাজমুল ইসলাম, সহ-সমন্বয়ক আমিনুল ইসলাম সুজন, দারুননাজাত শাখার প্রধান সমন্বয়ক আলী হাসান, মামুন প্রধান নিলয়, নুর আলম, শারমিন আক্তার, উর্মি, রূপালী, সিয়াম, তাফাজ্জুল হক, হাবিবুল্লাহ, সাবরিনা রহমান সোহা ও দারুননাজাত শাখার সহ-সমন্বয়ক জাহিদুল ইসলাম
প্রমুখ।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত

news image

ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ

news image

‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’

news image

অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা

news image

“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”

news image

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

news image

খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স

news image

“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”

news image

নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী

news image

৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান

news image

১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি

news image

একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত

news image

ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ

news image

শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের

news image

মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!

news image

বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল

news image

বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল

news image

২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি

news image

নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির

news image

চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার

news image

দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল

news image

এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি

news image

ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি

news image

বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা

news image

এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ

news image

নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?

news image

৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

news image

করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই

news image

নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

news image

‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’