নবীন নিউজ ডেস্ক ০৩ ডিসেম্বার ২০২৪ ১০:৫৪ এ.এম
ছবি- সংগৃহীত।
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, তরুণদের আগে যেভাবে হ্যান্ডেল করা যেত, এখন আর সেভাবে করা যাবে না। কারণ নতুন এই জেনারেশন অনেক সচেতন, মোর ডেমোক্রেটিক। তাই শুধু আগামী নির্বাচন নয়, টোটাল রাজনীতিটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
আগামী জাতীয় নির্বাচন সব দলের জন্য একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে আন্দালিব রহমান পার্থ বলেন, আওয়ামী লীগ যেভাবে প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে দিয়ে গেছে—পার্লামেন্টারি সিস্টেম, নির্বাচনী ব্যবস্থা-সব কিছুই নষ্ট করে দিয়েছে। এ অবস্থায় দেশের বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে সব দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে লিড দিতে হলে বিএনপির নিজেকে নতুনভাবে সামনে নিয়ে আসতে হবে।
তিনি বলেন, দেশে বর্তমানে চার থেকে পাঁচ কোটি তরুণ ভোটার আছে। এদের আগে যেভাবে হ্যান্ডেল করা যেত—এখন আর সেভাবে করা যাবে না।
কারণ নতুন এই জেনারেশন মোর ডেমোক্রেটিক। কাজেই কাজেই শুধু নির্বাচন নয়, রাজনীতিটাই আগামী দিনে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমরা যদি জনগণের আশা-আকাঙ্ক্ষা অনুসারে কাজ না করতে পারি, নতুন প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী রাজনীতি না করতে পারি এবং এদের যদি সেভাবে হ্যান্ডেল করা না যায়, তাহলে হয়তো আমাদেরকেও একদিন ওরা আস্তাকুঁড়ে ছুড়ে ফেলে দেবে।
নতুন নির্বাচন কমিশন সম্পর্কে পার্থ বলেন, একটা ভালো নির্বাচন করার জন্য তো শুধু নির্বাচন কমিশন নয়, লোকাল গভর্নমেন্ট, পুলিশ, অন্যান্য অনেক মন্ত্রণালয় আছে- যাদের ইনভলবমেন্ট আছে, কারণ নির্বাচন কমিশনের তো হাত-পা বাঁধা থাকে।
কারণ তাদের তো প্রয়োজনীয় জনবল থাকে না। আমি মনে করি যে এই নির্বাচন কমিশনকে আমাদের সবারই পজিটিভলি দেখা উচিত। সহযোগিতা করা উচিত। প্রায় ১৫-১৬ বছর পর সাধারণ মানুষ আবারও ভোট দেওয়ার স্বপ্ন দেখছে। এ অবস্থায় এই নির্বাচন কমিশনকে যদি আমরা সবাই মিলে সহযোগিতা করি, তাহলে এই কমিশন ইনশা আল্লাহ একটা ভালো নির্বাচন করতে পারবে।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন