নবীন নিউজ ডেস্ক ২০ ডিসেম্বার ২০২৪ ০৯:১০ পি.এম
ছবি- সংগৃহীত।
দেশের বিভিন্ন স্থানে গত ৩ নভেম্বর থেকে দেশে ১৯৯টি অভিযান চালিয়ে গেল দেড় মাসে প্রায় ৫০ হাজার কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে বলে দাবি করেছেন পরিবেশ মন্ত্রণালয়।
পলিথিন ব্যাগের ব্যবহার রোধে গঠিত মনিটরিং কমিটির সভাপতি তপন কুমার বিশ্বাসকে উদ্ধৃত করে শুক্রবার (২০ ডিসেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব অভিযানে ৪১৪টি প্রতিষ্ঠানকে ২৫ লাখ ৭২ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে ৫০ হাজার ৫৫৬ কেজি পলিথিন ব্যাগ। এর মধ্যে নজরদারি চালাতে শুক্রবার কারওয়ান বাজারে যান মনিটরিং কমিটির সভাপতি ও সচিব তপন কুমার বিশ্বাস। পরে সেখানে তিনি ব্রিফ করেন। এর আগে দোকানদার ও ক্রেতাদের চট বা কাপড়ের তৈরি কিংবা মোমের প্রলেপযুক্ত ব্রাউন পেপারের ব্যাগ ব্যবহার উৎসাহিত করা হয়।
তপন কুমার বিশ্বাস বলেন, পরিবেশবান্ধব ব্যাগের ব্যবহার বাড়াতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগ আরও কঠোর করা হবে। এ উদ্যোগ (পলিথিন নিষিদ্ধ) সফল করতে মন্ত্রণালয় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দেশব্যাপী নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। দেশের পরিবেশ রক্ষার স্বার্থে সরকারের এ উদ্যোগে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।
প্রসঙ্গত, বাংলাদেশে আইন করে সাধারণ পলিথিনের উৎপাদন, বিপণন ও বাজারজাত নিষিদ্ধ হয় ২০০২ সালে। কিন্তু সেই আইন কার্যকর করতে না পারায় পলিথিনের অতিব্যবহার পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। গত ৮ অগাস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পলিথিন নিষিদ্ধের আইন কঠোরভাবে প্রয়োগের ঘোষণা দেন। এর অংশ হিসেবে গত ১ অক্টোবর থেকে সুপারশপে এই ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হয়। আর ১ নভেম্বর থেকে কাঁচা বাজারেও পলিথিন ও পলিপ্রপাইলিনের ব্যাগ (টিস্যু ব্যাগ) ব্যবহার নিষিদ্ধ করা হয়। এরপর বিভিন্ন বাজার ও পলিথিন কারখানায় অভিযান চালানো শুরু করে পরিবেশ অধিদপ্তর।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন