নবীন নিউজ, ডেস্ক ১৬ জানু ২০২৫ ০৯:৪০ এ.এম
বায়ুদূষণ, নিষিদ্ধ পলিথিন, জলাশয় ভরাট এবং শব্দ দূষণের বিরুদ্ধে দেশব্যাপী ১০টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এর অংশ হিসেবে বুধবার (১৫ জানুয়ারি) অভিযানে ২৬টি মামলার পাশাপাশি ৩৮ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এরমধ্যে বায়ুদূষণকারী ইটভাটার বিরুদ্ধে রংপুর, বান্দরবান, ঝিনাইদহ ও ঢাকা জেলার আমিন বাজারে পরিচালিত ৪টি মোবাইল কোর্ট ১৩টি মামলার মাধ্যমে ৩৮ হাজার টাকা জরিমানা আদায়, ৫টি ভাটার কাঁচা ইট ধ্বংস, ১টি ইটভাটা উচ্ছেদ এবং ৩টি কিলন ভেঙে ফেলা হয়।
নগর বায়ুদূষণের বিরুদ্ধে ঢাকার কাজীপাড়ায় ১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১টি মামলার মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা আদায় এবং ৪টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মাগুরা ও চুয়াডাঙ্গায় ২টি মোবাইল কোর্ট পরিচালনায় ৭টি মামলার মাধ্যমে ৯ হাজার টাকা জরিমানা আদায়, ১১৪ কেজি পলিথিন জব্দ এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
জলাশয় ভরাটের বিরুদ্ধে ফেনী জেলায় পুকুর ভরাটবিরোধী অভিযানে ১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১টি মামলার মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা আদায় এবং পুকুরটি পুনরুদ্ধারের নির্দেশনা দেওয়া হয়।
শব্দদূষণের বিরুদ্ধে ঢাকার শাহবাগ এলাকায় শব্দদূষণ-বিরোধী অভিযানে ১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি যানবাহনকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা এবং চালকদের সতর্ক করা হয়।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন