নবীন নিউজ ডেস্ক ১৮ ডিসেম্বার ২০২৪ ০১:১২ পি.এম
ছবি- সংগৃহীত।
দেশের বাজারদর নিয়ন্ত্রণে আনতে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে একটি কার্গো রেলে ৪২টি ওয়াগানে আমদানি করা হয়েছে এক হাজার ৯০০ মেট্রিক টন আলু।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে কার্গো রেলে করে বেনাপোল বন্দর রেল স্টেশনে আলুর চালানটি প্রবেশ করে।
পণ্য চালানটি খালাস করার জন্য রাত ৯টার দিকে নওয়াপাড়ায় যায় কার্গো রেলটি।
বেনাপোল স্থলবন্দরের সি অ্যান্ড এফ এজেন্ট মেসার্স বাংলাদেশ লজিষ্টিক সার্ভিস (বিএলএস) পণ্য চালানটি ছাড় করানোর জন্য বেনাপোল কাস্টম হাউজে কাগজপত্র জমা দেন।
কাস্টমস ও রেলস্টেশনের কার্যক্রম সম্পন্নের পর বেনাপোল বন্দর থেকে নওয়াপাড়ায় আলু খালাসের জন্য নেওয়া হয়েছে। পরবর্তীতে নওয়াপাড়া থেকে আলুগুলো ঢাকা এবং চট্রগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে জানা গেছে।
বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ভারতের মালদার ডিলাক্স ইন্টারন্যাশনাল নামে রপ্তানিকারক প্রতিষ্ঠান আলুর চালানটি রপ্তানি করেছে। আমদানিকারক রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের সাজ্জাদ এন্টারপ্রাইজ। একটি কার্গো ট্রেনের ৪২ ওয়াগানে ৩৮ হাজার ব্যাগ আলু আমদানি হয়েছে। যার ওজন ১৯ লাখ কেজি।
পণ্য চালানটির আমদানি মূল্য ৪ লাখ ৩৭ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় প্রতিকেজি আলুর মূল্য দেখানো হয়েছে ২৭ টাকা ৬০ পয়সা।
বেনাপোল চেকপোস্ট কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানান, মালবাহী ট্রেনে ভারতের পাঞ্জাবের কার্তারপুর-৩ শহর থেকে আলুগুলো এসেছে। আমদানিকারক প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর দ্রুত খালাস দেওয়ার জন্য সহযোগিতা করা হয়েছে।
এর আগে ১২ ডিসেম্বর ট্রেনে ভারত থেকে বেনাপোল বন্দরে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করা হয়। আমদানিকারক ছিলেন রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের মেসার্স টাটা ট্রেডার্স। আলুর পণ্য চালানটি নওয়াপাড়া থেকে খালাস করা হয়।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন