হল ত্যাগের নির্দেশ না মানায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক হল শাখা ছাত্রলীগ নেতার কক্ষ সিলগালা করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার(২০ ফেব্রুয়ারি) দুপুরে হল প্রশাসনের পক্ষ থেকে তার কক্ষ সিলগালা করা হয়।
ওই ছাত্রলীগ নেতার নাম শামীম হোসাইন। তিনি রাবির প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এছাড়া, তিনি নবাব আব্দুল লতিফ হল শাখা ছাত্রলীগের সভাপতি এবং রাবি শাখা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।
হল প্রশাসন জানান, নবাব আব্দুল লতিফ হলের ২১২ নম্বর কক্ষে অবৈধভাবে থাকতেন শামিম হোসাইন। এছাড়া, দুই সিটের কক্ষে একাই থাকতেন তিনি। ওই কক্ষে এখন কোনো ছাত্রের আবাসিকতা নেই। তার বিরুদ্ধে হলের ছাত্রদের বিভিন্নরকম অভিযোগ ছিল। এছাড়া, সে হল প্রাধ্যক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছিলেন এবং হলের অভ্যন্তরে বিশৃঙ্খলা ও ছাত্র হত্যাকাণ্ডের হুমকি দিয়েছিলেন। তাই, হলের নিরাপত্তার স্বার্থে তার কক্ষ সিলগালা করে দেওয়া হয়েছে।
তবে, এসব অভিযোগ অস্বীকার করেন ছাত্রলীগ নেতা শামীম। ছাত্রত্ব না থাকলেও দায়িত্বের কারণে তার হলে থাকা প্রয়োজন বলে জানান তিনি।
তিনি অভিযোগ করেন, ব্যক্তিগত ক্ষোভে এটা করা হয়েছে। রাবি প্রশাসন ও রাবি শাখা ছাত্রলীগের সঙ্গে আলোচনা করে তিনি পরবর্তী সিদ্ধান্ত নিবেন।
কক্ষ সিলগালার বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এ. এ. এইচ. এম. মাহবুবুর রহমান বলেন, ওই ছেলের ছাত্রত্ব শেষ হয়ে গেছে। সে অবৈধভাবে হলে অবস্থান করছিল। তার বিরুদ্ধে হলের আবাসিক ছাত্রদের বিভিন্নরকম অভিযোগ ছিল। এছাড়া, গতকাল সে মোবাইলে আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছিল এবং হলের অভ্যন্তরে বিশৃঙ্খলা ও ছাত্র হত্যাকান্ডের হুমকি দিয়েছিল।
সেজন্য আমরা হলের নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার সকাল ১০টার মধ্যে তাকে হল ত্যাগের নির্দেশ দিয়েছিলাম। সে নির্দেশ মানেনি। এজন্য আমরা তার জিনিসপত্র বের করে দিয়ে কক্ষ সিলগালা করে দিয়েছি।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা শামীম হোসেন বলেন, আমার প্রতি হলের প্রাধ্যক্ষের ব্যক্তিগত ক্ষোভের জায়গা থেকেই হয়তোবা এটা করা হয়েছে। এছাড়া ওনার বাড়ি বগুড়া। আমার মনে হয়, বিএনপি- জামায়াতের সঙ্গে ওনার কানেকশন থাকতে পারে। আমি ওনার সঙ্গে কোনো অসৌজন্যমূলক আচরণও করেনি।
আমি ওনাকে শুধু বলেছিলাম, 'স্যার বিভিন্ন রুমে তালা লাগাচ্ছে কারা? চুরির ঘটনাও ঘটছে। এটা কারা করছে?' উনি বলেছিলেন, 'রুমে রুমে পাহারা দেওয়ার অতো সময় আমার নাই'। তখন আমি বলেছিলাম, 'কোনো ব্যবস্থা না নিলেতো হলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, স্যার। তখনো বড় কোনো ঘটনাও ঘটে যেতে পারে'।
এখন কি করবেন জানতে চাইলে তিনি বলেন, আমি সময় চেয়েছিলাম। যেহেতু সময় দিলেননা ওনারা, সেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শাখা ছাত্রলীগের সঙ্গে কথা বলতে হবে। তারপর একটা সিদ্ধান্ত নিবো।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি