নবীন নিউজ, ডেস্ক ১৯ ডিসেম্বার ২০২৪ ০২:২৬ পি.এম
ইয়েমেনের রাজধানী সানা এবং একটি বন্দর শহরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত অন্তত ৯ জন নিহত হয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি নিয়ন্ত্রিত মিডিয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় উপত্যকা এবং ইয়েমেনের গভীরে হুতি যোদ্ধাদের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে, যেসব স্থাপনায় হামলা চালানো হয়েছে সেগুলো হুতি বাহিনী সামরিক অভিযানের জন্য ব্যবহার করতো।
ইয়েমেন নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি বলছে, ইসরায়েলি হামলায় আস-সালিফে সাতজন নিহত হয়েছে। এ ছাড়া বাকি দুইজন রাস ইসা তেল স্থাপনায় নিহত হয়েছে।
আল মাসিরাহ আরও জানিয়েছে, বন্দর শহর লক্ষ্য করে শত্রুরা চারটি অভিযান চালিয়েছে এবং তেল স্থাপনা লক্ষ্য করে দুইটি অভিযান চালিয়েছে। এ ছাড়া রাজধানী সানায় দুইটি কেন্দ্রীয় জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আক্রমণাত্বক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
ইয়েমেনের সাবা নিউজ এজেন্সি বলছে, হোদেইদাহে চারটি অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে রাস ইসা তেল স্থাপনায় দুইটি হামলা করে ইসরায়েল। এতে তেল স্থাপনা কোম্পানির কর্মীরা হতাহত হয়েছে।
এদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, তার বাহিনী হুতিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসবের মধ্যে বন্দর এবং জ্বালানি স্থাপনা আছে।
ইসরায়েলকে লক্ষ্য করে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইয়েমেনে এসব অভিযান চালানো হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে
এদিকে, ইসরায়েলের হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৯৭ জনে। আহত হয়েছেন এক লাখ সাত হাজারের বেশি।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ