ছবি : সংগৃহীত
চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের খবর টের পেয়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৯৫ টাকার পরিবর্তে বিক্রি শুরু হয় ৬৭ টাকায়। অর্থাৎ মুহূর্তেই কমে গেল ২৮ টাকা। এ ছাড়া বাজারের অধিকাংশ মুদি ও পাইকারি দোকান বন্ধ করে মালিক এবং কর্মচারীরা পালিয়ে যান।
বুধবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারে অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।
জানা গেছে, মহামায়া পশ্চিম বাজারে সবচাইতে বড় পাইকারি মুদি দোকান হচ্ছে সালাউদ্দিন স্টোর। ওই দোকানে অভিযানের খবর টের পেয়ে মূল্য তালিকা সরিয়ে রাখে। তালিকায় পেঁয়াজের মূল্য প্রতি কেজি ৯৫ টাকা ছিল। কিন্তু তাৎক্ষণিক ২৮ কমিয়ে পেঁয়াজ বিক্রি শুরু হয় ৬৭ টাকায়। এই সুযোগে অনেক ক্রেতা ওই দোকান থেকে ২ থেকে ৩ কেজি করে পেঁয়াজ কিনে নিয়ে যান।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন গণমাধ্যমকে বলেন, ‘রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্যই আমাদের এই অভিযান। অনেক ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। আবার অনেক পাইকারি ও মুদি ব্যবাসয়ী অভিযানের খবর টের পেয়ে দোকান রেখে পালিয়েছে।’
তিনি আরও বলেন, ‘ওই বাজারে মূল্য তালিকা না থাকায় ২টি মুদি দোকানকে এক হাজার টাকা করে দুই হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
নবীন নিউজ / আ
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা