নবীন নিউজ ডেস্ক ১৮ ডিসেম্বার ২০২৪ ১২:৩২ পি.এম
ছবি- সংগৃহীত।
বগুড়ায় মেয়ের প্রেমিকের ছুরিকাঘাতে খুন হয়েছেন বাবা বিপুল ইসলাম মুকুল।মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে শহরের মাটিঢালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুকুল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের মিরাপড়া গ্রামের মজিদ ব্যপারির ছেলে। তিনি মাটিডালী এলাকায় সান সাইন নামে একটি আবাসিক হোটেলের ম্যানেজার ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন। তিনি বলেন, মরদেহ বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরো বলেন, দুপুরে হোটেলের গেটে কয়েকজন যুবকের সঙ্গে বিপুলের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। প্রথমে তাকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় মারা যান বিপুল।
জানা গেছে, সম্প্রতি নিহত বিপুলের একমাত্র মেয়ের বিয়ে হয়। তবে মাটিডালী এলাকার উত্তরপাশের মোজামনগর এলাকার হাফিজার রহমানের ছেলে শামিম নামে এক যুবকের সঙ্গে তার মেয়ের প্রেম ছিল। বিষয়টি বিয়ের পরে জানতে পারে পরিবার। বিয়ের পর থেকেই নিহত মুকুলকে হত্যার হুমকি দিতে থাকেন প্রেমিক শামিম। পরে মেয়েটির সঙ্গে যোগাযোগ করেন শামীম। একপর্যায়ে মেয়েটিকে তুলে নিয়ে যান শামীম।
এ ঘটনায় মেয়েকে উদ্ধারের জন্য থানায় একটি অভিযোগ করেন বিপুল। এতে ক্ষিপ্ত হয়ে সহপাঠীদের নিয়ে মঙ্গলবার দুপুরে নিহত বিপুলের কর্মস্থল মাটিডালী এলাকার সানসাইন আবাসিক হোটেলের গেটের পাশে অবস্থান নেন প্রেমিক। বিকেলে বিপুল হোটেলের গেটে বের হতেই ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। এ সময় বিপুলের চিৎকারে ছুটে আসেন হোটেল কর্তৃপক্ষ ও স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা