গাজায় সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব উপস্থাপনের জন্য যুক্তরাষ্ট্র খসড়া প্রস্তাব প্রস্তুত করেছে। তাতে গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফায় ইসরায়েলি স্থল অভিযানের বিরোধিতা করা হয়েছে। সেই সঙ্গে গাজায় যত দ্রুত সম্ভব সাময়িক যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) আল–জাজিরার হাতে ওই খসড়া প্রস্তাব আসে। তাতে বলা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে হবে। তবে তার আগে হামাসের কাছে থাকা সব জিম্মিকে মুক্তি দিতে হবে। সেই সঙ্গে গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে যেসব বাধা রয়েছে, সেগুলো দূর করতে হবে।
যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবে রাফায় স্থল অভিযান না চালাতে ইসরায়েলকে সতর্ক করা হয়েছে। খসড়া প্রস্তাবে বলা হয়েছে, এই পরিস্থিতিতে ইসরায়েল যাতে বড় ধরনের স্থল অভিযান না চালাতে পারে, সে ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গুরুত্ব দেওয়া প্রয়োজন।
রাফায় ১৪ লাখের বেশি বাসিন্দা রয়েছেন। আর গাজা থেকে ২৩ লাখের বেশি ফিলিস্তিনি রাফায় আশ্রয় নিয়েছেন। এই পরিস্থিতিতে রাফায় ইসরায়েলের স্থল অভিযান নিয়ে উদ্বিগ্ন বিশ্ব। এদিকে ইসরায়েল বলেছে, তাদের রাফায় হামলা চালানোর পরিকল্পনা রয়েছে। তাতে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করে বলেছে, এতে করে সেখানে মানবিক পরিস্থিতির চরম অবনতি হতে পারে। দুর্ভিক্ষের মতো পরিস্থিতি হতে পারে।
এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য আলজেরিয়া অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে প্রাথমিক খসড়া প্রস্তাব দেয়। এই খসড়া প্রস্তাবের ওপর মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ভোটাভুটি হওয়ার কথা। ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তি ও বন্দী বিনিময় নিয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র, মিশর, ইসরায়েল ও কাতার। এর আগে ইসরায়েলের বিপক্ষে আনা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের খসড়া প্রস্তাবে দুবার ভেটো দেয় যুক্তরাষ্ট্র। দুবার ভোটদানে বিরত থাকে তারা।
ফিলিস্তিনের স্বাস্থ্য হিসাব অনুসারে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ২৯ হাজার ৯২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৯ হাজার ২৮ জন। আর ইসরায়েলের হিসাব অনুসারে হামাসের হামলায় সেখানে কমপক্ষে ১ হাজার ১৩৯ জন নিহত হয়েছেন।
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ