নবীন নিউজ ডেস্ক ১৫ ডিসেম্বার ২০২৪ ১২:৪৭ পি.এম
ছবি- সংগৃহীত।
রাজশাহীর বাঘা উপজেলায় আবুল কালাম আজাদ (৪৫) নামের এক যুবলীগ নেতা তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নেন।
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে রাত ৮টার দিকে জানাজায় অংশ নেন তিনি। এ সময় তিনি হাতকড়া পরানো অবস্থায় ছিলেন।
জানা গেছে, আবুল কালাম আজাদের বাড়ি উপজেলার বাঘার আড়ানী পৌর এলাকার শাহাপুর গ্রামে। তিনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। এর আগে গত বুধবার সকালে একটি মামলায় গ্রেপ্তার করে বাঘা থানার পুলিশ। গ্রেপ্তারের দুই দিন পরই তার বাবা আজাহার আলী (৭০) মারা যান।
আবুল কালাম প্যারোলে মুক্তি পাওয়ার পর তাকে কড়া পুলিশ পাহারায় বাঘার আড়ানী ঈদগাহ ময়দনে আনা হয়। এরপর জানাজা শেষে তার বাবার দাফন সম্পন্ন হলে আবার তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
আবুল কালাম আজাদের পক্ষে জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর একটি লিখিত আবেদন করেন রাজশাহীর জজকোর্টের আইনজীবী মোমিনুল ইসলাম। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র সহকারী কমিশনার রিয়াকত সালমান জুডিশিয়াল শাখা, জেলা প্রশাসকের কার্যালয় স্বাক্ষরিত একটি পরিপত্রের মাধ্যমে তিন ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।
বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, কারাগার থেকে প্যারোলে মুক্তি পাওয়ার পরে নিয়ম তান্ত্রিকভাবে তাকে সব সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যে তাকে তার বাবার জানাজায় নিয়ে আসা হয়। জানাজা শেষে আবার তাকে কারাগারে নেওয়া হয়।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা